আজ-  ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৫ই জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» মৌলভীবাজারে দারুর রাশাদ ট্রাস্ট ইউকে’র উদ্যোগে মাদ্রাসা ও আলেম-ওলামাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ «» দক্ষিণ সুরমার সিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ইন্তেকাল «» মৌলভীবাজারে সচেতন নাগরিক সমাজের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত «» বগুড়ায় পুলিশ লাইন্সে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার «» উলুআইল বাজার সংলগ্ন মাঠে আজ প্রথমবারের মতো কুরবানীর পশুর হাটের উদ্বোধন «» প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে আদিবাসী তরুণদের নেতৃত্বে ইউনেস্কো–ক্রিহ্যাপের উদ্যোগ «» জাতির উন্নয়ন করতে চাইলে শিক্ষার কোনো «» রামিসার রক্তে লেখা প্রশ্ন?  (১) «» আজ বৃহস্পতিবার বনানী ক্লাবে উদ্বোধন হবে মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’ «» বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু

নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা

হত্যা(নওগাঁ)  প্রতিনিধিঃ
নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (২০ এপ্রিল) দিবাগত গভীর রাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে মর্মান্তিক হত্যার এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও শোকের পরিবেশ বিরাজ করছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন বাহাদুরপুর গ্রামের নমির হোসেনের ছেলে মো. হাবিবুর রহমান (৩২), হাবিবের স্ত্রী পপি খাতুন (২৫), ছেলে পারভেজ ইসলাম (৯) এবং ৩ বছরের কন্যা সাদিয়া আক্তার। জানা যায় ভোরে নিহত হাবিবুর রহমানের বাবা নমির হোসেন বাড়ির দরজার সামনে রক্ত দেখতে পায়। পরে ঘরে প্রবেশ করে দেখতে পান খাটের ওপর চাদর দিয়ে ঢাকা অবস্থায় তার ছেলে, ছেলের স্ত্রী, নাতি ও নাতনির নিথর দেহ পড়ে আছে। তার ডাক চিৎকারে দ্রুত প্রতিবেশীরা উপস্থিত হয়ে তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং তদন্ত কার্যক্রম শুরু করে। নিহত পপি আক্তারের বাবা মোয়াজ্জেম হোসেন বলেন, আমার মেয়ে, জামাই, নাতি-নাতনিকে যারা হত্যা করেছে তাদের ফাঁসি চাই। নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৪ জনের মরদেহ পাওয়া যায়। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। তিনি আরও জানান এ হত্যাকাণ্ডের পেছনের কারণ এখনো জানা যায়নি। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা উদঘাটনে থানা পুলিশ কাজ করছে। হত্যাকারী যে বা যাহারা হোক তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।