আজ-  ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ১লা মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে সরকারি মেডিকেল কলেজ সহপাঁচ দফা দাবিতে সংবাদ সম্মেলন। «» শ্রীমঙ্গলের হাইল হাওরে জালে অজগর, উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর «» সম্মানিত গণমাধ্যমকর্মীবৃন্দ, «» ॥ সুনীল কান্তি দেবনাথ ॥ «» তিন মাস পর পুনরায় চালু ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল «» সান্তাহারে শিশু রাকার হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন «» বগুড়া সান্তাহারে রাকামনির খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন «» কমলগঞ্জের মাগুরছড়া ট্র্যাজেডির ২৯ তম বার্ষিকীতে মানন্ববন্ধন ও চারাগাছ বিতরণ «» বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা‘র আয়োজনে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত «» ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচীর আওতায় মৌলভীবাজার জেলা পরিষদ কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

র‌্যাব-৯ এর অভিযানে কিশোরী ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার


মশাহিদ আহমদ, মৌলভীবাজার : র‌্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল, মৌলভীবাজারের একটি আভিযানিক দলের অভিযানে কিশোরী ধর্ষণ মামলার পলাতক আসামি রাহিম মিয়া (২৩)-কে গ্রেফতার করা হয়েছে।  গত ২০ এপ্রিল সন্ধ্যায় জেলার শ্রীমঙ্গল থানাধীন কালাপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হন। তিনি মৌলভীবাজার রঘুনন্দনপুর এলাকার শফিক মিয়ার পুত্র। জানা গেছে- আটককৃত রাহিম মিয়ার বাড়ি ও ভিকটিমের বাড়ি পাশাপাশি হওয়ায় সে প্রায় সময় ভিকটিমের বাড়িতে আসা যাওয়া করত। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ঘটনার দিন অর্থাৎ গত ২ মার্চ-২০২৬ইং, ভিকটিমের ঘরে প্রবেশ করে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এ সময় ভিকটিমের ভাই ভিকটিমের ঘরে মানুষের শব্দ শুনে তার ঘরে গিয়ে তাকে দেখতে পেলে সে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তাকে আটক করেন। অতঃপর বিষয়টি সামাজিকভাবে মীমাংসা হওয়ার কথা বলে বিবাদীকে তার পরিবারের লোকজন নিয়ে যান। পরবর্তীতে বিষয়টি সামাজিকভাবে মীমাংসা না হওয়ায় ভিকটিমের ভাই মৌলভীবাজার সদর মডেল থানায় একটি মামলা (মৌলভীবাজার সদর মডেল থানার মামলা নং-২১ তারিখ- ১১/০৩/২০২৬ খ্রি. ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০২৫) এর ৯(১)) দায়ের করেন। এরই প্রেক্ষিতে আসামিকে আইনের আওতায় আনতে র‌্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।