আজ-  ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১০ই জিলকদ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» বগুড়া সান্তাহারে বিদুৎ এর প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত  «» বগুড়া আদমদিঘীতে পুকুর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার «» বগুড়ায় ২ ছাগল চোর আটক «» (সংশোধনী) ডিজিটাল আইনগুলো মানুষের মত প্রকাশ ও ব্যক্তি-গোপনীয়তার জন্য এখনো ঝুঁকিপূর্ণ; «» নওগাঁয় জাতীয় আইনগত সহায়তা দিবস- ২০২৬ পালিত «» “কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন। «» নওগাঁয় কালবৈশাখীর তান্ডব, অন্তঃসত্ত্বা বেদে নারীর মৃত্যু «» আমরা চাই চাকরীর নিশ্চয়তা, জীবনের নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠা «» বগুড়ায় বজ্রপাতে এক যুবক নিহত      «» সংবাদ সম্মেলনে হামলা, ভাঙ্গচুর ও নির্যাতনের অভিযোগ

কমলগঞ্জে সংবাদ সম্মেলনের পরই প্রবাসী নারীর বাড়িতে হামলা


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর বস্তি এলাকায় বসতবাড়ি দখল, হামলা ও নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন করার পরই প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন সৌদি ফেরত প্রবাসী নারী পলি বেগম। গত শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল আনুমানিক ৫টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা যায়, গত শুক্রবার দুপুরে বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিট কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পলি বেগম স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে তার বসতবাড়ি দখল, ভাঙচুর, হামলা ও লুটপাটের অভিযোগ তুলে ধরেন। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র তার পরিবারের ওপর নির্যাতন চালিয়ে আসছে এবং তাদের বসতভিটা জোরপূর্বক দখলের চেষ্টা করছে।
সংবাদ সম্মেলন শেষে বাড়িতে ফেরার পর বিকেল ৫টার দিকে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তার বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এ সময় পলি বেগমকে মারধর করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
পলি বেগমের পরিবারের দাবি, সংবাদ সম্মেলনে সত্য ঘটনা তুলে ধরার কারণেই প্রতিপক্ষ আরও ক্ষুব্ধ হয়ে এই হামলা চালিয়েছে। বর্তমানে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভোগছেন।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পরিবারটির পক্ষ থেকে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
এ বিষয়ে কমলগঞ্জ থানার পুলিশ জানায়, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।