আজ-  ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১০ই জিলকদ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» নওগাঁয় জাতীয় আইনগত সহায়তা দিবস- ২০২৬ পালিত «» “কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন। «» নওগাঁয় কালবৈশাখীর তান্ডব, অন্তঃসত্ত্বা বেদে নারীর মৃত্যু «» আমরা চাই চাকরীর নিশ্চয়তা, জীবনের নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠা «» বগুড়ায় বজ্রপাতে এক যুবক নিহত      «» সংবাদ সম্মেলনে হামলা, ভাঙ্গচুর ও নির্যাতনের অভিযোগ «» মৌলভীবাজার জেলা পরিষদ প্রশাসক মিজান-কে সংবর্ধনা «» কমলগঞ্জের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোমিন তরফদার আর নেই; রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন «» কমলগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন «» চাতলাপুর শুল্ক স্টেশনে যাত্রী হয়রানির অভিযোগ 

বগুড়ায় বজ্রপাতে এক যুবক নিহত     

                  সজীব হাসান, স্টাফ রিপোর্টার: বগুড়ার গাবতলী উপজেলায় বজ্রাঘাতে সুমন (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার সোনারায় ইউনিয়নের মুচিখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন ওই গ্রামের মো. আবদুল করিমের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল পৌনে ৪টার দিকে হঠাৎ বৃষ্টি শুরু হলে বাড়ির পাশের জমিতে থাকা নিজের ছাগল আনতে যান তিনি। জমিতে পৌঁছানোর কিছুক্ষণ পরই বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে গাবতলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবু মুসা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।