আজ-  ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ১লা মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে সরকারি মেডিকেল কলেজ সহপাঁচ দফা দাবিতে সংবাদ সম্মেলন। «» শ্রীমঙ্গলের হাইল হাওরে জালে অজগর, উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর «» সম্মানিত গণমাধ্যমকর্মীবৃন্দ, «» ॥ সুনীল কান্তি দেবনাথ ॥ «» তিন মাস পর পুনরায় চালু ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল «» সান্তাহারে শিশু রাকার হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন «» বগুড়া সান্তাহারে রাকামনির খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন «» কমলগঞ্জের মাগুরছড়া ট্র্যাজেডির ২৯ তম বার্ষিকীতে মানন্ববন্ধন ও চারাগাছ বিতরণ «» বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা‘র আয়োজনে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত «» ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচীর আওতায় মৌলভীবাজার জেলা পরিষদ কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

নওগাঁয় কালবৈশাখীর তান্ডব, অন্তঃসত্ত্বা বেদে নারীর মৃত্যু

(নওগাঁ)  প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে ঘটে যাওয়া কালবৈশাখীর ঝড়ে গাছ ভেঙে পড়ে অন্ত:সত্ত্বা বেদে সম্প্রদায়ের এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (২৭এপ্রিল) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এর আগে রোববার (২৬এপ্রিল) উপজেলার আত্রাই কলেজের সামনে খেলার মাঠ এলাকায় আত্রাই নদীর পাড়ে বেদে পল্লীতে গাছ পড়ে ওই নারীর মৃত্যু হয়। ওই নারীর নাম আরাফাতুন (২০)। তিনি ছিলেন তিন মাসের অন্তঃসত্ত্বা। এবং নদীর পাড়ে পলিথিনে মোড়ানো টুকরি ঘরে বসবাস করতেন। স্থানীয় সূত্রে জানা যায়, আত্রাই নদীর পাড়ে বেদে সম্প্রদায়ের ২৫ থেকে ৩০টি পরিবার পলিথিনের ছাউনি দিয়ে মোড়ানো টুকরি ঘরে বসবাস করে আসছিলেন। হঠাৎ করে রোববার রাত থেকে ঝড়-বৃষ্টি শুরু হয়। সারারাত ব্যাপী ঝড়ের তান্ডবে একটি ইউক্যালিপটাস গাছ ভেঙে পড়ে আরাফাতুনের থাকার টুকরি ঘরে। এতে গাছের নিচে পড়েন তিন মাসের অন্ত:সত্ত্বা ওই নারী। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তিনি মারা যায়। এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, ঝড়ে গাছ পড়ে অন্ত:সত্ত্বা নারীর মৃত্যুর বিষয়টি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। ওখানে প্রায় ২৫-৩০টি বেদে সম্প্রদায়ের পরিবার জরাজীর্ণ অবস্থায় বসবাস করছে। সেখানে ছোট ছোট শিশু বাচ্চারাও বসবাস করছে। কাজেই তাদের সার্বিক সহযোগিতার জন্য আশ্বাস দেওয়া হয়েছে।