আজ-  ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১০ই জিলকদ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» বগুড়া আদমদিঘীতে পুকুর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার «» বগুড়ায় ২ ছাগল চোর আটক «» (সংশোধনী) ডিজিটাল আইনগুলো মানুষের মত প্রকাশ ও ব্যক্তি-গোপনীয়তার জন্য এখনো ঝুঁকিপূর্ণ; «» নওগাঁয় জাতীয় আইনগত সহায়তা দিবস- ২০২৬ পালিত «» “কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন। «» নওগাঁয় কালবৈশাখীর তান্ডব, অন্তঃসত্ত্বা বেদে নারীর মৃত্যু «» আমরা চাই চাকরীর নিশ্চয়তা, জীবনের নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠা «» বগুড়ায় বজ্রপাতে এক যুবক নিহত      «» সংবাদ সম্মেলনে হামলা, ভাঙ্গচুর ও নির্যাতনের অভিযোগ «» মৌলভীবাজার জেলা পরিষদ প্রশাসক মিজান-কে সংবর্ধনা

নওগাঁয় জাতীয় আইনগত সহায়তা দিবস- ২০২৬ পালিত

( নওগাঁ) প্রতিনিধি : ২৮ এপ্রিল ২০২৬: “সরকারি খরচে বিরোধ শেষ—সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় আইনগত সহায়তা দিবস–২০২৬ উদযাপন উপলক্ষে নওগাঁ জেলায় এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। জেলা লিগ্যাল এইড কমিটি, নওগাঁ-এর আয়োজনে অনুষ্ঠিত এ র‍্যালিতে জেলার বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তা, বিচার বিভাগের প্রতিনিধিবৃন্দ, আইনজীবী ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং সাধারণ মানুষের মধ্যে বিনামূল্যে আইনগত সহায়তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন স্লোগান প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওগাঁর সিনিয়র জেলা ও দায়রা জজ, বিচার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, নওগাঁ  জেলা প্রশাসক মো, সাইদুল ইসলাম , পুলিশ সুপার  মোহাম্মদ তারিকুল ইসলাম সহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এছাড়াও জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সুধীজন সাংবাদিক বৃন্দাগণ উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে বলেন, সরকার বিনামূল্যে আইনগত সহায়তা প্রদান করে সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে কাজ করছে। বিশেষ করে দরিদ্র, অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠী এই সেবার মাধ্যমে উপকৃত হচ্ছে। তারা সকলকে এ বিষয়ে সচেতন হওয়ার এবং প্রয়োজনে লিগ্যাল এইড অফিসে যোগাযোগ করার আহ্বান জানান।