আজ-  ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» লভীবাজারে পদ্মা ব্যাংক এর সাবেক ম্যানেজার শরিফ দুই দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর «» বিশ্বনাথে মেটারনিটি হাসপাতাল ও নার্সিং কলেজ প্রতিষ্ঠাকল্পে লন্ডনে মতবিনিময় অনুষ্ঠিত «» শ্রীমঙ্গলে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে যুবনেতা শহিদুর রহমান শহিদের মৃত্যু «» শ্রীমঙ্গলে ২৪ ঘন্টায় ১৫৮ মিমি বৃষ্টির রেকর্ড, ঝড়ো হাওয়ায় ক্ষয়ক্ষতি «» বগুড়া সান্তাহারে বিদুৎ এর প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত  «» বগুড়া আদমদিঘীতে পুকুর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার «» বগুড়ায় ২ ছাগল চোর আটক «» (সংশোধনী) ডিজিটাল আইনগুলো মানুষের মত প্রকাশ ও ব্যক্তি-গোপনীয়তার জন্য এখনো ঝুঁকিপূর্ণ; «» নওগাঁয় জাতীয় আইনগত সহায়তা দিবস- ২০২৬ পালিত «» “কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন।

লভীবাজারে পদ্মা ব্যাংক এর সাবেক ম্যানেজার শরিফ দুই দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর


মশাহিদ আহমদ, মৌলভীবাজার : প্রতারনা ও টাকা আত্মসাৎ করার দায়ে ব্যাংক ম্যানেজার শরিফ উদ্দিন মিয়া‘র দুই দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন মৌলভীবাজার ১নং আমলী আদালতের বিজ্ঞ বিচারক। জানা গেছে- মৌলভীবাজার পদ্মা ব্যাংক চাঁদনীঘাট শাখার সাবেক ম্যানেজার শরিফ উদ্দিন মিয়া বিগত-২০২৩ সালে ম্যানেজার পদ ব্যবহার করে বুলগেরিয়া রাষ্ট্রে লোক পাঠানোর কথা বলে প্রায় ৪০জন লোকের নিকট থেকে ভিসার প্রসেসিং কার্যক্রমের জন্য ২৫ লক্ষ টাকা আত্মসাৎ করে ব্যাংক থেকে বদলি হয়ে ঢাকায় চলে যান। পরবর্তীতে, মৌলভীবাজার সদর উপজেলার মীরপুর নিবাসী বদরুল ইসলাম ও বর্শিজোড়া নিবাসী সুলতান মিয়া বাদী হয়ে- প্রতারনা ও টাকা আত্মসাৎ এর দন্ড বিধির ৪০৬/৪২০ এবং বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন- ২০১৩ইং এর ৩১ ধারায় মৌলভীবাজার ১নং আমলী আদালতে মামলা ( জিআর-৩০২/২৪ ( সদর) দায়ের করেন। উক্ত মামলায় গত ১৮ এপ্রিল-২০২৬ই‍, ঢাকা মহানগর এলাকায় পুলিশের হাতে গ্রেফতার হন সাবেক ম্যানেজার শরিফ উদ্দিন মিয়া। গত ২৭ এপ্রিল ১নং আমলী আদালত, মৌলভীবাজার রিমান্ডের আবেদন দীর্ঘ সময় শুনানি হয়। আদালত শুনানি শেষে তাকে দুই দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শুনানিতে অংশ গ্রহণ করেন- মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মিজানুর রহমান, সাধারণ সম্পাদক এডভোকেট জয়নুল হক, সিনিয়র আইনজীবী গিয়াস উদ্দিন, আবুল কাশেম ও অধ্যাপক সৈয়দ সিরাজুল ইসলাম সিরাজী ।