আজ-  ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ১লা মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে সরকারি মেডিকেল কলেজ সহপাঁচ দফা দাবিতে সংবাদ সম্মেলন। «» শ্রীমঙ্গলের হাইল হাওরে জালে অজগর, উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর «» সম্মানিত গণমাধ্যমকর্মীবৃন্দ, «» ॥ সুনীল কান্তি দেবনাথ ॥ «» তিন মাস পর পুনরায় চালু ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল «» সান্তাহারে শিশু রাকার হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন «» বগুড়া সান্তাহারে রাকামনির খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন «» কমলগঞ্জের মাগুরছড়া ট্র্যাজেডির ২৯ তম বার্ষিকীতে মানন্ববন্ধন ও চারাগাছ বিতরণ «» বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা‘র আয়োজনে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত «» ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচীর আওতায় মৌলভীবাজার জেলা পরিষদ কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

বগুড়া আদমদীঘিতে যথাযোগ্য মর্যাদায় শ্রমিক দিবস পালন

 সজীব হাসান, স্টাফ রিপোর্টার: বগুড়ার আদমদীঘি উপজেলায় বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচির মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালন করা হয়েছে। শুক্রবার (১ মে) সকাল ৯টায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসানের নেতৃত্বে উপজেলা সদরের বেশ কয়েকটি শ্রমিক সংগঠনের উদ্যোগে একটি বিশাল শোক র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টুর নেতৃত্বে কয়েকটি শ্রমিক সংগঠনের উদ্যোগে একটি বিশাল শোক র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহান মে দিবসের শোক র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি এবং বগুড়া-৩ আদমদীঘি-দুপচাঁচিয়া সংসদীয় আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার। আদমদীঘি উপজেলা ও সান্তাহার পৌরসভার বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে আয়োজিত মহান মে দিবসের র‍্যালি ও আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও ছাতিয়ান গ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মোত্তাকিন তালুকদার মুক্তা, উপজেলা বিএনপির সহ সভাপতি কামরুল ইসলাম মধু, পৌর বিএনপির সহ-সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েল, মামুনুর রশীদ মামুন, জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, জেলা মহিলা দলের সহ-সাধারণ সম্পাদক ও সান্তাহার পৌর মহিলা দলের সভাপতি হাসিনা মমতাজ মুক্তা, সান্তাহার ইউনিয়নের চেয়ারম্যান নাজিম উদ্দীন, উপজেলা যুবদলের সিনিয়র আহবায়ক এস এম জুয়েল রানা, শ্রমিক দলের সভাপতি বিপ্লব, সাধারণ সম্পাদক হাসান, পৌঁর শ্রমিক দলের আহবায়ক মাসুদ রানা, সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা সাইফুল ইসলাম খোকন, পৌর যুবদলের আহবায়ক ও সাবেক কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, যুগ্ম-আহবায়ক শাজাহান আলম স্বপন, ফেরদৌস আলী, সৌরভ কুমার কর্মকার, পৌর যুবদলের আহবায়ক কমিটির এক নম্বর সদস্য আব্দুস সবুর সবুজ, উপজেলা ও পৌরসভার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃা ও শ্রমিকগণ উপস্থিত ছিলেন। র‍্যালি ও আলোচনা সভা শেষে শ্রমিক, দেশ, জাতিসহ সারা বিশ্বের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।