আজ-  ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ১লা মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে সরকারি মেডিকেল কলেজ সহপাঁচ দফা দাবিতে সংবাদ সম্মেলন। «» শ্রীমঙ্গলের হাইল হাওরে জালে অজগর, উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর «» সম্মানিত গণমাধ্যমকর্মীবৃন্দ, «» ॥ সুনীল কান্তি দেবনাথ ॥ «» তিন মাস পর পুনরায় চালু ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল «» সান্তাহারে শিশু রাকার হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন «» বগুড়া সান্তাহারে রাকামনির খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন «» কমলগঞ্জের মাগুরছড়া ট্র্যাজেডির ২৯ তম বার্ষিকীতে মানন্ববন্ধন ও চারাগাছ বিতরণ «» বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা‘র আয়োজনে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত «» ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচীর আওতায় মৌলভীবাজার জেলা পরিষদ কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক

০১ মে ২০২৬

বরাবর

বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক

বিষয়:  ‘‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস-২০২৬’’ উপলক্ষ্যে ইউনেস্কো ও টিআইবি আয়োজিত আলোচনা অনুষ্ঠানের সংবাদ সংগ্রহ ও প্রচার/প্রকাশ/সম্প্রচার প্রসঙ্গে।

প্রিয় মহোদয়,

ইউনেস্কো ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর পক্ষ থেকে শুভেচ্ছা!

‘‘বিশ্ব  মুক্ত গণমাধ্যম দিবস-২০২৬’’ উপলক্ষ্যে ইউনেস্কো ও টিআইবির যৌথ আয়োজনে একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা (তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়) ডা. জাহেদ উর রহমান। এছাড়া আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ইউনেস্কোর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সুজান ভাইজ, জার্মান দূতাবাসের সম্মানিত রাষ্ট্রদূত, সুইডেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ও টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানসহ গণমাধ্যম ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সিভিল সোসাইটির বিশিষ্ট্য ব্যক্তিবর্গ। 

আলোচনা সভার তারিখ: ০৩ মে ২০২৬, রবিবার।

সময়: সকাল ১০:০০টা।

স্থান: মেঘমালা (লেভেল-০৫), টিআইবি, মাইডাস সেন্টার, বাড়ি-০৫, রোড-১৬/ (নতুন) ২৭ (পুরাতন), ধানমন্ডি, ঢাকা।

উক্ত আলোচনা সভার সংবাদ ও আলোকচিত্র/ভিডিও সংগ্রহ এবং প্রচার/প্রকাশ/সম্প্রচারের জন্য আপনার প্রতিষ্ঠানের একজন প্রতিবেদক/সাংবাদিক মনোনয়ন ও চিত্রসাংবাদিক প্রেরণের জন্য অনুরোধ করছি।

আপনার অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা।

ধন্যবাদান্তে,

ফারহানা শাহনাজ

হেড অফ কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন

ইউনেস্কো ঢাকা অফিস

মোবাইল: ০১৭০১২০৭৭৯৯

ইমেইল: