আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

বগুড়া আদমদীঘিতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

 (বগুড়া) প্রতিনিধি: “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার আদমদীঘিতে শুরু হওয়া জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে । বুধবার (২৯ এপ্রিল) বেলা ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে আয়োজনের শুরুতেই পবিত্র কোরআন তিলাওয়াত করেন পরিসংখ্যানবিদ ইউনুস আলী। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: ফজলে রাব্বির সভাপতিত্বে ও মেডিকেল অফিসার ডা. আব্দুল হালিমের সঞ্চালনায় সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা বেগম। আরও উপস্থিত  ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার বেনজির রহমান, কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম, হাসপাতালের চিকিৎসক, নার্স, সাংবাদিক, এনজিও, শিক্ষক প্রতিনিধি, সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন। গত ২৩ এপ্রিল জাতীয় পুষ্টি সপ্তাহের শুভ উদ্ধোধনের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে র‌্যালির মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। এরপর সপ্তাহব্যাপী শিশু, কিশোর ও প্রবীণদের নিয়ে পুষ্টি আলোচনা, চিত্রাংকন, কুইজ প্রতিযোগিতা, ফুড বাস্কেট বিতরণ ও মাতৃ পুষ্টি নিয়ে আলোচনা করা হয়। ২৯ এপ্রিল সমাপনী দিনে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।