আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

শ্রীমঙ্গলে বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে বৃদ্ধ খুন, অভিযুক্ত আটক




শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে হাফিজ উল্লাহ (৮০) নামে এক বৃদ্ধকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। রবিবার ভোরে উপজেলার ২নং ভুনবীর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কুমিল্লাপাড়া গ্রামের লইয়ারকুল ফুরকানিয়া জামে মসজিদের এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঘটনার সাথে জড়িত সন্দেহে মো. জসিম উদ্দিন (৩২) নামের এক যুবককে আটক করা হয়েছে। তিনি একই এলাকার বাসিন্দা ও শওকত আলীর ছেলে।

নিহত হাফিজ উল্লাহ ভুনবীর ইউনিয়নের পশ্চিম লইয়ারকুল গ্রামের মৃত মসফ উল্লাহর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মসজিদের স্থায়ী ইমাম ছুটিতে থাকায় রবিবার ফজরের নামাজে ইমামতি করছিলেন হাফিজ উল্লাহ। এ সময় নামাজ শেষে হঠাৎ পেছন দিক থেকে এসে জসিম মিয়া তাকে ডেকে বারান্দায় এনে একটি কলম দিয়ে তার চোখ, মুখ ও মাথায় আঘাত করে গুরুতর জখম করে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, হাফিজ উল্লাহর একটি মুদি দোকান ছিল।

অভিযুক্ত জসিম বিভিন্ন সময় দোকান থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্য বাকিতে নিতেন। বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে শনিবার তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়, যা এই হত্যাকাণ্ডের কারণ হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শ্রীমঙ্গল থানার এসআই সজিব চৌধুরী জানান, “ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।