আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

বগুড়া আদমদীঘিতে গ্রামীণ সড়ক উন্নয়নে এলজিইডির কর্মশালা

সজীব হাসান, স্টাফ রিপোর্টার: বগুড়ার আদমদীঘিতে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে পরিচালিত এ কর্মশালাগুলোর মূল লক্ষ্য জনপ্রতিনিধি ও স্টেকহোল্ডারদের মতামতের ভিত্তিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রামীণ রাস্তাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে সংস্কার ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা। আজ রবিবার সকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) আদমদীঘির আয়োজনে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মাসুদুজ্জামান । উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুমা বেগমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান আলোচক ছিলেন বেটস‘র জিআইএস স্পেশালিস্ট প্রকৌশলী শিমুল কুমার কুন্ডু। এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, উপজেলার কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা নাহিদ হোসেন সহ আরও অনেকে। এছাড়া কর্মশালায় বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি, সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মশালার পরামর্শক ছিলেন বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেড।আয়োজকরা জানান, এ কর্মশালার মধ্য দিয়ে জনপ্রতিনিধিদের মতামতের ভিত্তিতে আদমদীঘি উপজেলার ৮টি সড়ক কোর রোড নেটওয়ার্কভুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই তথ্যের আলোকেই আগামীতে আদমদীঘিতে গ্রামীণ সড়কের উন্নয়ন পরিকল্পনা হাতে নেয়া ও তা বাস্তবায়ন করা হবে।