আজ-  ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২২শে জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» মৌলভীবাজারে ভুয়া এসপি পরিচয়ে প্রতারণা : প্রতারক গ্রেফতার «» শিক্ষকদের জীবনযাপন: বাস্তবতা, সংকট ও প্রত্যাশা «» মিঠাই কোর্ট রোড শাখাকে জরিমানা «» বৃটেনে কাউন্সিলরদের সাথে ক্যামডেন টাইগার্স স্পোর্টস ক্লাবের উন্মুক্ত আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠিত «» মৌলভীবাজারে তৈয়ব-তাহিরুন্নেছা ফাউন্ডেশনের ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত «» নওগাঁ জেলা পুলিশের মধ্যরাতের অভিযানে ৯০ কেজি গাঁজা উদ্ধার: দুই শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার «» আম কাঠাল আনারস ফলমূল মানে কোর্টবাজার «» রাজনগরে প্যানেল চেয়ারম্যান অপসারণের ষড়যন্ত্র : নিরপেক্ষ তদন্ত চান সদস্যরা «» দক্ষিণ সুরমার চন্ডিপুলে রিয়ার এডমিরাল মাহবুব আলী খাঁন চত্বর নামকরণের সাইনবোর্ড স্থাপন «» Government’s First 100 Days Show Promise, but Lack of Clear Roadmap

মৌলভীবাজার কাজিরগাঁও এলাকায় ড্রেইনের জলাবদ্ধতায় দুর্ভোগ চরম, দ্রুত ব্যবস্থা চান এলাকাবাসী

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার পৌরসভার কাজিরগাঁও এলাকায় ড্রেইনেজ ব্যবস্থার বেহাল অবস্থার কারণে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে ভয়াবহ জলাবদ্ধতা। পাকা রাস্তা ও আশপাশের বাসাবাড়ির ওপর দিয়ে দীর্ঘদিন ধরে ড্রেইনের ময়লা পানি প্রবাহিত হওয়ায় এলাকাজুড়ে চরম ভোগান্তি দেখা দিয়েছে।

স্থানীয়রা জানান, ড্রেইনের পানি ও আবর্জনা জমে থাকার কারণে রাস্তায় চলাচল করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। হাঁটাচলার সময় পায়ের জুতার সাথে ময়লা পানি উঠে শরীরে ও কাপড়ে লাগছে, ফলে কাপড়চোপড় নষ্ট হওয়ার পাশাপাশি স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিনের জলাবদ্ধতার কারণে মসজিদ ও মাদ্রাসাগামী শিশুদের পাশাপাশি মুসল্লিদেরও চরম সমস্যায় পড়তে হচ্ছে। বিশেষ করে নামাজি মুসল্লি ও রোজাদারদের জন্য এ ময়লা পানি অতিক্রম করে মসজিদে যাওয়া কষ্টকর হয়ে উঠেছে। সকালে শিশুদের আরবি পড়তে মাদ্রাসায় যাতায়াতেও বাধা সৃষ্টি হচ্ছে।

এলাকাবাসী আরও জানান, পূর্ব কাজিরগাঁওয়ের ৫৯৪ আসিয়া কটেজ এলাকার সামনে ড্রেইন ও ডাস্টবিন সমস্যাটি দীর্ঘদিন ধরে প্রকট আকার ধারণ করেছে। ড্রেইনের ময়লা পানি জমে থাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে এবং পরিবেশ নষ্ট হচ্ছে।

স্থানীয়দের দাবি, ৫৯৪ আসিয়া কটেজের সামনের ড্রেইনটি শহীদ জিয়া স্কুলের পাশ দিয়ে সংযুক্ত করে কোদালি ছড়ার খালে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হলে এলাকাটি জলাবদ্ধতা মুক্ত হবে এবং পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশ ফিরবে।

এ বিষয়ে দ্রুত পৌর কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।