আজ-  ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» বগুড়া সান্তাহারে রাকামনির খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন «» কমলগঞ্জের মাগুরছড়া ট্র্যাজেডির ২৯ তম বার্ষিকীতে মানন্ববন্ধন ও চারাগাছ বিতরণ «» বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা‘র আয়োজনে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত «» ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচীর আওতায় মৌলভীবাজার জেলা পরিষদ কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন «» মৌলভীবাজারের উত্তর কলিমাবাদে ক্লুলেস সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন: দুই আসামি গ্রেপ্তার-  স্বীকারোক্তিমূলক জবানবন্দি «» মৌলভীবাজারে পূজা উদযাপন পরিষদ চাঁদনীঘাট ইউপি শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত «» মৌলভীবাজারে ডিডাফের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত «» শ্রীমঙ্গলে যানজট নিরসনে বাইপাস সড়ক নির্মাণে উদ্যোগ, অংশীজন সভায় সর্বসম্মত সমর্থন «» কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) হিফজুল কুরআন দরগাহ মাদ্রাসায় মোশাররফ হোসেন ও সেলিম আহমদকে বর্ণাঢ্য সংবর্ধনা। «» বগুড়া আদমদীঘি উপজেলাজুড়ে গাছ লাগানোর কর্মসূচি শুরু

বগুড়ায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর স্থাপনে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সফর

সজীব হাসান, স্টাফ  রিপোর্টার: বগুড়ায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর, পাইলট ট্রেনিং সেন্টার ও আধুনিক কার্গো ফ্যাসিলিটি স্থাপনের সম্ভাবনা যাচাই ও কার্যক্রম এগিয়ে নিতে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার (০৭ মে ২০২৬) ঢাকা থেকে বগুড়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আফরোজা খানম রিতা এমপি, প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত এমপি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এবং বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হাসান মাহমুদ খান-এর নেতৃত্বে প্রতিনিধি দলটি বিমান বাহিনীর বিশেষ হেলিকপ্টারে বগুড়ার উদ্দেশ্যে যাত্রা করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ জেলা বগুড়া-কে একটি আধুনিক এভিয়েশন ও বাণিজ্যিক হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত প্রকল্পের আওতায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর, পাইলট প্রশিক্ষণ কেন্দ্র এবং আধুনিক কার্গো সুবিধা স্থাপনের পরিকল্পনা রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে যাত্রী পরিবহনের পাশাপাশি কৃষিপণ্য ও শিল্পপণ্য রপ্তানিতে নতুন গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে পাইলট প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ বৃদ্ধি এবং আঞ্চলিক অর্থনীতির সম্প্রসারণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করা হয়েছে। এ বিষয়ে প্রতিনিধি দলটি বগুড়ায় সম্ভাব্য স্থান পরিদর্শন, কারিগরি সক্ষমতা যাচাই এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন বলে জানা গেছে।####