আজ-  ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২২শে জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» মৌলভীবাজারে ভুয়া এসপি পরিচয়ে প্রতারণা : প্রতারক গ্রেফতার «» শিক্ষকদের জীবনযাপন: বাস্তবতা, সংকট ও প্রত্যাশা «» মিঠাই কোর্ট রোড শাখাকে জরিমানা «» বৃটেনে কাউন্সিলরদের সাথে ক্যামডেন টাইগার্স স্পোর্টস ক্লাবের উন্মুক্ত আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠিত «» মৌলভীবাজারে তৈয়ব-তাহিরুন্নেছা ফাউন্ডেশনের ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত «» নওগাঁ জেলা পুলিশের মধ্যরাতের অভিযানে ৯০ কেজি গাঁজা উদ্ধার: দুই শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার «» আম কাঠাল আনারস ফলমূল মানে কোর্টবাজার «» রাজনগরে প্যানেল চেয়ারম্যান অপসারণের ষড়যন্ত্র : নিরপেক্ষ তদন্ত চান সদস্যরা «» দক্ষিণ সুরমার চন্ডিপুলে রিয়ার এডমিরাল মাহবুব আলী খাঁন চত্বর নামকরণের সাইনবোর্ড স্থাপন «» Government’s First 100 Days Show Promise, but Lack of Clear Roadmap

বগুড়া আদমদীঘিতে ত্রিমুখী সংঘর্ষে অটোরিকশা চালক নিহত : আহত ৬


 (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে ট্রাক্টর, চার্জার চালিত অটোরিকশা ও মটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে অটোরিকশা চালক মনোয়ার হোসেন (৬১) নিহত হয়েছেন। নিহত মনোয়ার জয়পুরহাটের পাঁচবিবির রামভদ্রপুর গ্রামের বাসিন্দা। আর আহত হয়েছেন মটরসাইকেল চালকসহ আরো ৬ জন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার সান্তাহার ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রাম সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। আদমদীঘি থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাজশাহীর বাগমারা উপজেলার হামিরকুৎসা ইউনিয়নের তালঘড়িয়া বাজার এলাকায় তিনটি চার্জার চালিত অটোরিকশাযোগে বেশ কিছু রোগী একটি কবিরাজের কাছে চিকিৎসা নিতে যান।চিকিৎসা শেষে ফেরার পথে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে নওগাঁ-নাটোর বাইপাস সড়কের সান্তাহার ইউপির ডাঙ্গাপাড়া গ্রামের জনৈক লছিরের বাগান সংলগ্ন এলাকায় পৌঁছলে অপরদিক থেকে আসা একটি ট্রাক্টরের সাথে চার্জার চালিত অটোরিকশা ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক মনোয়ার মারা যান। এ সময় অটোরিকশায় থাকা শিশুসহ চার যাত্রী এবং মটরসাইকেলের থাকা দুই আরোহী গুরুতর আহত হন। স্থানিয়রা তাদের উদ্ধার করে প্রথমে রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করেন। আহতরা হলেন- অটোরিকশায় থাকা জয়পুরহাটের পাঁচবিবির রামভদ্রপুর গ্রামের নজরুলের স্ত্রী রাফিয়া খাতুন (৫০), একই গ্রামের আবু কাশেমের স্ত্রী রাজিয়া সুলতানা (৩০), তাঁর ২ বছর বয়সী শিশু আবু তোহা, আব্দুল বারিকের ছেলে হুনাইব (২০) এবং মটরসাইকেল আরোহী নওগাঁ সদর এলাকার কোমাইগাড়ীর কাছির সরকারের ছেলে মনসুর আলী (৫৫) ও আবুল সরকারের ছেলে মাহমুদ জুয়েল (৫২)। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন আদমদীঘি থানার উপ পরিদর্শক (এসআই) রফিজুল ইসলাম। তিনি বলেন, চার্জার চালিত অটোরিকশা এবং মটরসাইকেলের সামনের অংশ ভেঙে গুড়া হয়ে গেছে। আহতদের হাসপাতালে নেওয়ার পর ট্রাক্টর, অটোরিকশা ও মটরসাইকেল উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়। এদিকে ঘটনার পরপরই ট্রাক্টর চালক পালিয়েছে।##