আজ-  ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» কমলগঞ্জ উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। «» State-sponsored Legal Protection and Impunity to Corruption: TIB «» জুড়ীতে মোবাইল কোর্ট এর অভিযানে ৫৫০ কেজি পোনা মাছ জব্দ ও অর্থদণ্ড আদায়  «» বগুড়া আদমদীঘিতে বজ্রপাতে এক যুবকের মৃত্যু «» কমলগঞ্জে কমলকুঁড়ি পত্রিকার ১৬তম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত «» দেশ ও বিদেশে মৌলভীবাজার সংগঠনের উদ্যোগে গরিব ও পথচারী মানুষের মধ্যে মাংস ও নগদ টাকা বিতরণ «» পুলিশ-প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে প্রতারণা: ৪ মোবাইল ও ৩৮ সিমসহ গ্রেফতার ১ «» ফলোআপ – ছালামিটিলা সড়ক সংস্কার কাজ শিগগিরই শুরু হবে — প্যানেল চেয়ারম্যান আহমদ আলী «» মৌলভীবাজারে বিভিন্ন ক্যাটাগরীতে শ্রেষ্ট প্রধান শিক্ষক সত্যজিৎ পাশী «» নান্দনিক শহর মৌলভীবাজারের ০১ নং পর্যটন স্পটের বেহাল দশা কর্তৃপক্ষের চরম উদাসীনতা!!!!

ইংল্যান্ডের স্থানীয় নির্বাচনে আবারও জয়ী শ্রীমঙ্গলের মেয়ে শাহানিয়া চৌধুরী




সৈয়দ ছায়েদ আহমদ, শ্রীমঙ্গল(মৌলভীবাজার)প্রতিনিধি
ইংল্যান্ডের সাম্প্রতিক স্থানীয় নির্বাচনে লেবার পার্টির জন্য যখন নানা জায়গায় হতাশার খবর আসছিল এবং রিফর্ম ইউকে-এর উত্থান আলোচনায় ছিল, ঠিক সেই সময়ও নিজের জনপ্রিয়তা ও অবস্থান অটুট রেখেছেন শ্রীমঙ্গলের মেয়ে শাহানিয়া চৌধুরী।

তিনি ওয়েল্ডস্টোন উত্তর ওয়ার্ড থেকে দ্বিতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তার এই জয় লেবার পার্টির স্থানীয় নেতাকর্মীদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে।

জানা যায়, এই ওয়ার্ডের দুইটি কাউন্সিলর আসন দীর্ঘ প্রায় ২৫ বছর ধরে লেবার পার্টি এর দখলে ছিল। তবে এবারের নির্বাচনে একটি আসন কনজারভেটিভ পার্টি -এর কাছে চলে যায়। এমন পরিস্থিতিতে কাউন্সিলর শাহানিয়া চৌধুরীর বিজয় লেবার পার্টির জন্য বড় স্বস্তি হিসেবে দেখা হচ্ছে।

বাংলাদেশি বংশোদ্ভূত শাহানিয়া চৌধুরীর পৈতৃক নিবাস মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কালাপুর গ্রামে। তার পিতা শহিদুল হক চৌধুরী লিটন দীর্ঘদিন ধরে বৃটেনের মূলধারার রাজনীতি ও বাংলাদেশের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা শাহানিয়া চৌধুরী ইতোমধ্যেই বৃটেনের বাংলাদেশি কমিউনিটিতে একটি পরিচিত নাম হয়ে উঠেছেন।

শাহানিয়া চৌধুরী শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক তুহিন চৌধুরী'র চাচাতো বোন।

উল্লেখ্য, গত স্থানীয় নির্বাচনে তিনি যুক্তরাজ্যের প্রথম শ্রীমঙ্গলী নারী হিসেবে কাউন্সিলর নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছিলেন। এবার টানা দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়ে তিনি শ্রীমঙ্গলবাসীর গর্ব আরও উজ্জ্বল করলেন।