আজ-  ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» কমলগঞ্জ উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। «» State-sponsored Legal Protection and Impunity to Corruption: TIB «» জুড়ীতে মোবাইল কোর্ট এর অভিযানে ৫৫০ কেজি পোনা মাছ জব্দ ও অর্থদণ্ড আদায়  «» বগুড়া আদমদীঘিতে বজ্রপাতে এক যুবকের মৃত্যু «» কমলগঞ্জে কমলকুঁড়ি পত্রিকার ১৬তম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত «» দেশ ও বিদেশে মৌলভীবাজার সংগঠনের উদ্যোগে গরিব ও পথচারী মানুষের মধ্যে মাংস ও নগদ টাকা বিতরণ «» পুলিশ-প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে প্রতারণা: ৪ মোবাইল ও ৩৮ সিমসহ গ্রেফতার ১ «» ফলোআপ – ছালামিটিলা সড়ক সংস্কার কাজ শিগগিরই শুরু হবে — প্যানেল চেয়ারম্যান আহমদ আলী «» মৌলভীবাজারে বিভিন্ন ক্যাটাগরীতে শ্রেষ্ট প্রধান শিক্ষক সত্যজিৎ পাশী «» নান্দনিক শহর মৌলভীবাজারের ০১ নং পর্যটন স্পটের বেহাল দশা কর্তৃপক্ষের চরম উদাসীনতা!!!!

শ্রীমঙ্গলে একদিনে দুই চা বাগানের পুকুর থেকে দুই মরদেহ উদ্ধার

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একদিনে পৃথক দুটি চা বাগান এলাকার পুকুর থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ।

ধারাবাহিকভাবে মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার সকালে শ্রীমঙ্গলের ভাড়াউড়া চা বাগানের একটি পুকুর থেকে ফায়ার সার্ভিসের একটি দল ও শ্রীমঙ্গল থানা পুলিশ এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

পঞ্চাশোর্ধ ওই ব্যক্তির কোন পরিচয় পাওয়া না গেলেও অনেকেই তাকে শহরে রিসকা চালাতে দেখেছে।

এদিকে একই দিন বিকেলে রাজঘাট ইউনিয়নের ফুসকুড়ি চা বাগানের ৪ নম্বর এলাকা সংলগ্ন একটি পুকুর থেকে আবিদ আলী নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। নিহত আবিদ আলীর বাড়ি ওই এলাকার ঘাটি বটেরতল এলাকায় বলে জানা গেছে।

পরিবারের সদস্যরা জানান, আবিদ আলী গত দুইদিন ধরে নিখোঁজ ছিলেন। পরে স্থানীয়রা পুকুরে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এর আগে শুক্রবার ভাড়াউড়া চা বাগানের শংকর টিলা এলাকার একটি লেক থেকে এক অজ্ঞাত টমটম চালকের মরদেহ উদ্ধার করা হয়েছিল। টানা দুই দিনে তিনটি মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মাঝে উদ্বেগ ও নানা প্রশ্ন দেখা দিয়েছে।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মরদেহগুলোর পরিচয় ও মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে।

ছবির ক্যাপশন:

১, শ্রীমঙ্গলের ভাড়াউড়া চা বাগানের একটি পুকুর থেকে উদ্ধার অজ্ঞাত ব্যক্তির মরদেহ

২, রাজঘাট ইউনিয়নের ফুসকুড়ি চা বাগানের পুকুর থেকে উদ্ধার আবিদ আলী