আজ-  ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» কমলগঞ্জ উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। «» State-sponsored Legal Protection and Impunity to Corruption: TIB «» জুড়ীতে মোবাইল কোর্ট এর অভিযানে ৫৫০ কেজি পোনা মাছ জব্দ ও অর্থদণ্ড আদায়  «» বগুড়া আদমদীঘিতে বজ্রপাতে এক যুবকের মৃত্যু «» কমলগঞ্জে কমলকুঁড়ি পত্রিকার ১৬তম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত «» দেশ ও বিদেশে মৌলভীবাজার সংগঠনের উদ্যোগে গরিব ও পথচারী মানুষের মধ্যে মাংস ও নগদ টাকা বিতরণ «» পুলিশ-প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে প্রতারণা: ৪ মোবাইল ও ৩৮ সিমসহ গ্রেফতার ১ «» ফলোআপ – ছালামিটিলা সড়ক সংস্কার কাজ শিগগিরই শুরু হবে — প্যানেল চেয়ারম্যান আহমদ আলী «» মৌলভীবাজারে বিভিন্ন ক্যাটাগরীতে শ্রেষ্ট প্রধান শিক্ষক সত্যজিৎ পাশী «» নান্দনিক শহর মৌলভীবাজারের ০১ নং পর্যটন স্পটের বেহাল দশা কর্তৃপক্ষের চরম উদাসীনতা!!!!

জুড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে স্বস্তি ফিরলো এমপি মিঠুর উদ্যোগে

জালালুর রহমান, মৌলভীবাজার : মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠুর মানবিক উদ্যোগে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে সেবা আবারও স্বাভাবিক হয়েছে। ব্যক্তিগত তহবিল থেকে তিনি এক্স-রে মেশিনের জন্য প্রয়োজনীয় ফিল্ম সরবরাহ করায় দীর্ঘদিনের সংকট কাটিয়ে উঠেছে হাসপাতালটি।

জানা গেছে, জুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ এক্স-রে ফিল্ম সংকটের বিষয়টি এমপি মিঠুর নজরে আনেন। বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে তিনি দ্রুত ফিল্ম সরবরাহের ব্যবস্থা করেন। এতে হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রমে স্বস্তি ফিরে আসে এবং সাধারণ রোগীরা পুনরায় নির্বিঘ্নে এক্স-রে সেবা গ্রহণের সুযোগ পাচ্ছেন।

সোমবার (১১ মে) সকাল সাড়ে ১০টায় জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে এক্স-রে ফিল্ম হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি ও গোয়ালবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, পশ্চিম জুড়ী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম, স্থানীয় বিএনপি নেতা সমছু মিয়া ও হাবিবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

জুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ এ সহযোগিতার জন্য এমপি মিঠুকে ধন্যবাদ জানিয়ে বলেন,“এক্স-রে ফিল্ম সংকটের কারণে রোগীদের প্রয়োজনীয় সেবা দিতে কিছুটা বিঘ্ন ঘটছিল। বিষয়টি জানার পর মাননীয় এমপি মহোদয় দ্রুত সহায়তা করেছেন। তাঁর এই উদ্যোগে সাধারণ মানুষ আবারও নিরবচ্ছিন্নভাবে এক্স-রে সেবা পাবে।”

এ বিষয়ে এমপি নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেন, “মানুষের পাশে থাকা এবং প্রয়োজনের সময় সহযোগিতা করা আমার নৈতিক দায়িত্ব। একটি গুরুত্বপূর্ণ চিকিৎসাসেবা শুধুমাত্র ফিল্ম সংকটের কারণে ব্যাহত হওয়া কাম্য নয়। চিকিৎসা মানুষের মৌলিক অধিকার-এটি নিশ্চিত করতে আমি সবসময় কাজ করে যাচ্ছি।”তিনি আরও বলেন, জুড়ী ও বড়লেখার মানুষের কল্যাণে তাঁর এ প্রচেষ্টা অব্যাহত থাকবে। স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, প্রয়োজনীয় সরঞ্জাম নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে ভবিষ্যতেও তিনি পাশে থাকবেন। জনগণের আস্থা ও ভালোবাসাই তাঁকে মানুষের জন্য কাজ করতে অনুপ্রাণিত করে।