আজ-  ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» কমলগঞ্জ উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। «» State-sponsored Legal Protection and Impunity to Corruption: TIB «» জুড়ীতে মোবাইল কোর্ট এর অভিযানে ৫৫০ কেজি পোনা মাছ জব্দ ও অর্থদণ্ড আদায়  «» বগুড়া আদমদীঘিতে বজ্রপাতে এক যুবকের মৃত্যু «» কমলগঞ্জে কমলকুঁড়ি পত্রিকার ১৬তম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত «» দেশ ও বিদেশে মৌলভীবাজার সংগঠনের উদ্যোগে গরিব ও পথচারী মানুষের মধ্যে মাংস ও নগদ টাকা বিতরণ «» পুলিশ-প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে প্রতারণা: ৪ মোবাইল ও ৩৮ সিমসহ গ্রেফতার ১ «» ফলোআপ – ছালামিটিলা সড়ক সংস্কার কাজ শিগগিরই শুরু হবে — প্যানেল চেয়ারম্যান আহমদ আলী «» মৌলভীবাজারে বিভিন্ন ক্যাটাগরীতে শ্রেষ্ট প্রধান শিক্ষক সত্যজিৎ পাশী «» নান্দনিক শহর মৌলভীবাজারের ০১ নং পর্যটন স্পটের বেহাল দশা কর্তৃপক্ষের চরম উদাসীনতা!!!!

নওগাঁর পোরশা থানা পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ কমিশনার রাজশাহী 

(নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর পোরশায় আজকে সোমবার দুপুরে  পোরশা থানা পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ কমিশনার রাজশাহী (রেঞ্জ)  মোঃ শামীম হোসেন এসময় উপস্থিত ছিলেন সাপাহার সার্কেল এ এস পি শ্রী শ্যামলী বর্মন, পোরশা থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান, পোরশা থানা অফিসার ইনচার্জ( তদন্ত) মোঃ শাহ্ আলম, উপ-পরিদর্শক, উপ-সহকারী পুলিশ পরিদর্শক ও সদস্য বৃন্দ গ্রাম পুলিশ বৃন্দ। মাননীয় অতিরিক্ত পুলিশ কমিশনার রাজশাহী মহোদয় তার বক্তব্য বলেন ছোট ছোট অপরাধ দমনে স্থানীয় গ্রাম পুলিশ ও সদস্য বৃন্দের ভুমিকা অনস্বীকার্য তারা মুলত তৃণমূল পর্যায়ের অতন্দ্র প্রহরী।  ইতিপূর্বে পোরশা থানা ছিল ডাকাতদের ভয়েরস্থান বর্তমানে এ এলাকায় কিন্তু আর চুরি ডাকাতি  নেই। মানুষ এখন নির্ভয়ে রাস্তায় চলাচল করছে। তিনি কড়া ভাবে গ্রাম পুলিশদের বলেন অপরাধ দমনে আপনারা সবাই যদি সহায়তা না করেন তাহলে আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় কে বিষয় টি অবগত করবো। মানুষ সুখে শান্তিতে বসবাস করবে এটাই দেখা মুলত পুলিশ ও গ্রাম পুলিশের প্রধান কাজ। তিনি আরও বলেন পোরশা থানা কে মাদক মুক্ত করতে হলে  মাদক সেবী এবং ব্যাবসায়ী দুই জনের কোন ছাড় নেই। বর্তমানে পোরশা থানা মাদক ও ডাকাতি রোধে অনেক টা সহনীয় পর্যায়ের মধ্যে রয়েছে। পোরশা থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান ফুল দিয়ে বরণ করে নেন এবং গার্ড অব অনার প্রদান করেন।