আজ-  ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» শমশেরনগর ইসলামিক মিশনে সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত «» কমলগঞ্জে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব সম্পন্ন ; চ্যাম্পিয়ন কমলগঞ্জ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় «» এম.নাসের রহমান এমপি আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড রেটিং দাবা টুর্নামেন্ট-২০২৬-এর শুভ উদ্বোধন «» শহীদ জিয়ার আদর্শে তৃণমূল থেকে উঠে আসাছাত্রদল,যুবদল হয়ে বিএনপির একজন সক্রিয় কর্মী। «» ১৭/০৫/২০২৬মৌলভীবাজার চা-শ্রমিক সংঘের শ্রম মন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রী বরাবর স্মারকলিপি «» বৃটেনে নিউপোর্ট রয়্যালস স্পোর্টস ক্লাবের উৎসবমুখর পরিবেশে জার্সি উন্মোচন «» ক্যামেলিয়া হাসপাতাল চালু, ঐশী রবিদাসের মৃত্যুর যথাযথ তদন্তসহ ৪ দফা দাবিতে চা-শ্রমিকদের স্বারকলিপি প্রদান «» সময় বাড়লো! দুর্নীতিবিরোধী অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার ২০২৬-এর জন্য প্রতিবেদন জমা দেওয়ার বর্ধিত শেষ তারিখ ৩১ মে ২০২৬ «» শ্রীমঙ্গল সরকারি কলেজে শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত «» বগুড়া আদমদীঘিতে ঝড়ে লন্ডভন্ড ঘরবাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন বিভিন্ন এলাকা

বগুড়ায় দৈনিক ভোরের ডাক ৩৫ বর্ষপূর্তির বর্ণাঢ্য উৎসব 

বগুড়া) প্রতিনিধি: ঢাকা থেকে প্রকাশিত দৈনিক ভোরের ডাক ৩৬ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে বগুড়ায় আয়োজন করা হয় বর্ষপূর্তি উৎসব। সাংবাদিকদের উপস্থিতিতে সংক্ষিপ্ত অনুষ্ঠান বর্ণিল রুপ নেয়। (১১ মে সোমবার)  দুপুরে বগুড়া প্রেসক্লাব অডিটোরিয়ামে কেক কেটে বর্ষপূর্তি উৎসব উদ্বোধন করেন বগুড়া প্রেসক্লাব সভাপতি রেজাউল হাসান রানু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য কালাম আজাদ। সভাপতিত্ব করেন দৈনিক ভোরের ডাক জেলা প্রতিনিধি ও নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাব সদস্য সচিব নজরুল ইসলাম দয়া।বক্তারা বলেন, দেশের অন্যতম গণমাধ্যম দৈনিক ভোরের ডাকের বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা চর্চায় অব্যাহত ভূমিকা প্রশংসার দাবিদার। পত্রিকাটি আরও বেশি পাঠকপ্রিয় হয়ে উঠুক। অতীতের মতো আগামী দিনেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্বশীল ভূমিকা রাখবে। আরও বেশি স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। বর্ষপূর্তি উৎসবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় সহ সভাপতি মীর সাজ্জাদ আলী সন্তোষ, বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি শফিকুল ইসলাম শফিক, বগুড়া প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য গোলজার হোসেন মিঠু,  টিভি রিপোর্টার্স ইউনিটির সদস্য সচিব মেহেরুল সুজন, সাংবাদিক মাহফুজ মন্ডল, আবুল কালাম আজাদ, , মামুনুর রশিদ, সাইফুল ইসলাম, সাখাওয়াত হোসেন জনি, শাহজাহান আলী বাবু, আল আমিন, এমদাদুল হক রনি, রিহাদ হোসেন, মোছাব্বর হাসান মুসা, মনির হোসেন, সালমির ইসলাম, রাকিব হাসান প্রমুখ।