আজ-  ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» কমলগঞ্জ উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। «» State-sponsored Legal Protection and Impunity to Corruption: TIB «» জুড়ীতে মোবাইল কোর্ট এর অভিযানে ৫৫০ কেজি পোনা মাছ জব্দ ও অর্থদণ্ড আদায়  «» বগুড়া আদমদীঘিতে বজ্রপাতে এক যুবকের মৃত্যু «» কমলগঞ্জে কমলকুঁড়ি পত্রিকার ১৬তম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত «» দেশ ও বিদেশে মৌলভীবাজার সংগঠনের উদ্যোগে গরিব ও পথচারী মানুষের মধ্যে মাংস ও নগদ টাকা বিতরণ «» পুলিশ-প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে প্রতারণা: ৪ মোবাইল ও ৩৮ সিমসহ গ্রেফতার ১ «» ফলোআপ – ছালামিটিলা সড়ক সংস্কার কাজ শিগগিরই শুরু হবে — প্যানেল চেয়ারম্যান আহমদ আলী «» মৌলভীবাজারে বিভিন্ন ক্যাটাগরীতে শ্রেষ্ট প্রধান শিক্ষক সত্যজিৎ পাশী «» নান্দনিক শহর মৌলভীবাজারের ০১ নং পর্যটন স্পটের বেহাল দশা কর্তৃপক্ষের চরম উদাসীনতা!!!!

বগুড়া সান্তাহারে এমপি আব্দুল মহিত তালুকদারকে সংবর্ধনা

 (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার বীর বিক্রম শহীদ লেঃ আহসানুল হক ডিগ্রী কলেজে শুভাগমন উপলক্ষে নব-নির্বাচিত এমপি আব্দুল মহিত তালুকদার কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে অধ্যক্ষ, শিক্ষক, কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দের আয়োজনে কলেজ ক্যাম্পাসে বৃক্ষ রোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আহসানুল হক ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাবুল হোসেনের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক আল আমিন বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের নব- নির্বাচিত সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার এমপি। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি সহধর্মিণী ফেরদৌসী তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সান্তাহার পৌর বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন ভুট্টু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারন সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠু, সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েল, মামুনুর রশিদ মামুন, বগুড়া জেলা মহিলা দলের সহ-সম্পাদক ও পৌর মহিলা দলের সভাপতি এইচ এম মুক্তা, পৌর যুবদলের আহবায়ক ও সাবেক কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, জেলা যুবদলের সদস্য মিজানুর রহমান তালুকদার জিকো, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন, সাবেক অধ্যক্ষ এ কে এম আসাদুল হক বেলাল, সহকারী অধ্যাপক মাসুদ রানা, ডাক্তার হামিদুল হক রানা, সান্তাহার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন, পৌর শ্রমিক দলে সভাপতি মাসুদ রানা প্রমুখ।##