আজ-  ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» শমশেরনগর ইসলামিক মিশনে সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত «» কমলগঞ্জে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব সম্পন্ন ; চ্যাম্পিয়ন কমলগঞ্জ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় «» এম.নাসের রহমান এমপি আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড রেটিং দাবা টুর্নামেন্ট-২০২৬-এর শুভ উদ্বোধন «» শহীদ জিয়ার আদর্শে তৃণমূল থেকে উঠে আসাছাত্রদল,যুবদল হয়ে বিএনপির একজন সক্রিয় কর্মী। «» ১৭/০৫/২০২৬মৌলভীবাজার চা-শ্রমিক সংঘের শ্রম মন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রী বরাবর স্মারকলিপি «» বৃটেনে নিউপোর্ট রয়্যালস স্পোর্টস ক্লাবের উৎসবমুখর পরিবেশে জার্সি উন্মোচন «» ক্যামেলিয়া হাসপাতাল চালু, ঐশী রবিদাসের মৃত্যুর যথাযথ তদন্তসহ ৪ দফা দাবিতে চা-শ্রমিকদের স্বারকলিপি প্রদান «» সময় বাড়লো! দুর্নীতিবিরোধী অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার ২০২৬-এর জন্য প্রতিবেদন জমা দেওয়ার বর্ধিত শেষ তারিখ ৩১ মে ২০২৬ «» শ্রীমঙ্গল সরকারি কলেজে শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত «» বগুড়া আদমদীঘিতে ঝড়ে লন্ডভন্ড ঘরবাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন বিভিন্ন এলাকা

শ্রীমঙ্গলে হত্যা মামলার দুই আসামিসহ গ্রেফতার ৬

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৃথক অভিযানে হত্যা মামলার দুই আসামিসহ মোট ৬ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রোববার শ্রীমঙ্গল থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল থানার হত্যা মামলা নং-০৯, তারিখ ১০/০৫/২০২৬, ধারা ৩০২/২০১/৩৪ পেনাল কোডের এজাহারভুক্ত দুই আসামি পরেশ নায়েক (৬৩) ও ভুট্টু সাওতাল (৬৫)কে গ্রেফতার করা হয়েছে। তারা উভয়েই উপজেলার রাজঘাট ইউনিয়নের ফুসকুড়ি চা বাগানের বাসিন্দা।

উল্লেখ্য, শনিবার দুপুরে রাজঘাট ইউনিয়নের ফুসকুড়ি চা বাগানের একটি ডোবা থেকে আবিদ আলী (৬০) নামের এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পরপরই অভিযান চালিয়ে এ দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ। 

এদিকে, শাপলাবাগ এলাকার পৃথক ঘটনায় রাকিব মিয়া ওরফে রাজিব মিয়া (১৯) নামে আরও এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাকে সকালে শাপলাবাগ রেল কলোনী এলাকা থেকে আটক করা হয়।

পুলিশ জানায়, এছাড়াও বিভিন্ন ওয়ারেন্ট ও মামলায় আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে মোট ৬ জনকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শেখ জহিরুল ইসলাম মুন্না গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন

ছবির ক্যাপশন: শ্রীমঙ্গলে হত্যা মামলার দুই আসামিসহ গ্রেফতার ৬জন