আজ-  ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» শমশেরনগর ইসলামিক মিশনে সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত «» কমলগঞ্জে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব সম্পন্ন ; চ্যাম্পিয়ন কমলগঞ্জ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় «» এম.নাসের রহমান এমপি আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড রেটিং দাবা টুর্নামেন্ট-২০২৬-এর শুভ উদ্বোধন «» শহীদ জিয়ার আদর্শে তৃণমূল থেকে উঠে আসাছাত্রদল,যুবদল হয়ে বিএনপির একজন সক্রিয় কর্মী। «» ১৭/০৫/২০২৬মৌলভীবাজার চা-শ্রমিক সংঘের শ্রম মন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রী বরাবর স্মারকলিপি «» বৃটেনে নিউপোর্ট রয়্যালস স্পোর্টস ক্লাবের উৎসবমুখর পরিবেশে জার্সি উন্মোচন «» ক্যামেলিয়া হাসপাতাল চালু, ঐশী রবিদাসের মৃত্যুর যথাযথ তদন্তসহ ৪ দফা দাবিতে চা-শ্রমিকদের স্বারকলিপি প্রদান «» সময় বাড়লো! দুর্নীতিবিরোধী অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার ২০২৬-এর জন্য প্রতিবেদন জমা দেওয়ার বর্ধিত শেষ তারিখ ৩১ মে ২০২৬ «» শ্রীমঙ্গল সরকারি কলেজে শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত «» বগুড়া আদমদীঘিতে ঝড়ে লন্ডভন্ড ঘরবাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন বিভিন্ন এলাকা

বগুড়া আদমদীঘির উথরাইল-বামনিগ্রাম সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি আব্দুল মহিত তালুকদার

  (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে ৯৪ লাখ ৭৮ হাজার ৩৭৮টাকা ব্যায়ে একটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়ন কাজ শুরু করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার সান্তাহার ইউনিয়নের উথরাইল থেকে বামনিগ্রাম পর্যন্ত ১০০০ মিটার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন প্রকল্প-৩ এর আওতায় মেসার্স সাগর কন্সট্রাকশন নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠানটি সড়কের উন্নয়ন কাজ করছেন। উদ্বোধন ঘোষনাকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা বেগম, সান্তাহার ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দীন, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, ঠিকাদার আব্দুল আলীম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এসএম জুয়েল রানা, পৌর শ্রমিকদলের সভাপতি মাসুদ রানা, ইউপি সদস্য এমদাদুল, সান্তাহার শহর প্রেসক্লাবের সভাপতি জিললুর রহমান, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, সোহেল, এখলাস, রতন, বাবু ও জাহিদুল প্রমূক। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এলাকার মানুষ এই সড়কটির উন্নয়নের দাবি জানিয়ে আসছিলেন। সড়কটি উন্নয়ন হলে গ্রামের মানুষের যাতায়াত সহজ হবে ।