আজ-  ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» নওগাঁর আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন «» দক্ষিণ সুরমা একটি সম্ভাবনাময় উপজেলা, এখানকার মানুষের কর্মস্পৃহা হৃদ‍্যতাপূর্ণ- ইউএনও অনিক চৌধুরী «» বড়লেখা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট «» বড়লেখায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল যুবকের «» বগুড়ায় বিষ্ণুমূর্তিসহ গ্রেপ্তার ২ «» বগুড়ায় পাথরবাহী ট্রাকে বিপুল পরিমাণ বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার : আটক ৩ «» মৌলভীবাজারে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর রহস্য নিয়ে প্রশ্ন «» নওগাঁ বদলগাছীতে ইউএনও’র ঝটিকা অভিযান মাদকাসক্ত যুবককে ৪ মাসের কারাদণ্ড «» আদমদীঘিতে বিশেষ অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার, উদ্ধার ভাংপাতা  «» আদমদীঘি উপজেলায় ঝুঁকিপূর্ণ ৩ ভবনে চলে দাপ্তরিক কাজ, নেই প্রধান ৬ কর্মকর্তা  

দক্ষিণ সুরমা একটি সম্ভাবনাময় উপজেলা, এখানকার মানুষের কর্মস্পৃহা হৃদ‍্যতাপূর্ণ- ইউএনও অনিক চৌধুরী

সালেহ আহমদ (স’লিপক):

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার এস.এম অনিক চৌধুরী বলেছেন, দক্ষিণ সুরমা একটি সম্ভাবনাময় উপজেলা, এখানকার মানুষের কর্মস্পৃহা হৃদ‍্যতাপূর্ণ। নির্বাচনকালীন দায়িত্ব গ্রহণ ও পাঁচ মাস এই উপজেলায় কাজ করে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছি। এখানকার পরিধি ব‍্যাপক। এই উপজেলার উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য।

তিনি বলেন, স্বল্প সময়ে এই উপজেলার গণমাধ্যম কর্মীদের যে সহযোগিতা পেয়েছি তা হৃদয়ে অম্লান থাকবে। এখানকার মানুষ আত্মীয়তাপরায়ন তাদের আচরণ বন্ধুত্বপূর্ণ।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার এস.এম অনিক চৌধুরীর সম্মানে দক্ষিণ সুরমা প্রেসক্লাব সিলেট আয়োজিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার এস.এম অনিক চৌধুরী এ কথাগুলো বলেন।

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম ইমরানের সভাপতিত্বে সংবর্ধিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন এনটিভি ইউরোপ স্পেন এর ব‍্যুরো প্রধান সেলিম আলম, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাজি এম আহমদ আলী।

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, সিনিয়র সহ-সভাপতি রাশেদুল হোসেন শোয়েব, সহ-সভাপতি আব্দুল হাছিব, ক্রীড়া ও সাংস্কৃতিক রফিক আহমদ, কার্যনির্বাহী সদস্য শরীফ আহমদ, কার্যনির্বাহী সম্পাদক খায়রুল আমিন রাফসান প্রমুখ।