আজ-  ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» কমলগঞ্জ উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। «» State-sponsored Legal Protection and Impunity to Corruption: TIB «» জুড়ীতে মোবাইল কোর্ট এর অভিযানে ৫৫০ কেজি পোনা মাছ জব্দ ও অর্থদণ্ড আদায়  «» বগুড়া আদমদীঘিতে বজ্রপাতে এক যুবকের মৃত্যু «» কমলগঞ্জে কমলকুঁড়ি পত্রিকার ১৬তম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত «» দেশ ও বিদেশে মৌলভীবাজার সংগঠনের উদ্যোগে গরিব ও পথচারী মানুষের মধ্যে মাংস ও নগদ টাকা বিতরণ «» পুলিশ-প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে প্রতারণা: ৪ মোবাইল ও ৩৮ সিমসহ গ্রেফতার ১ «» ফলোআপ – ছালামিটিলা সড়ক সংস্কার কাজ শিগগিরই শুরু হবে — প্যানেল চেয়ারম্যান আহমদ আলী «» মৌলভীবাজারে বিভিন্ন ক্যাটাগরীতে শ্রেষ্ট প্রধান শিক্ষক সত্যজিৎ পাশী «» নান্দনিক শহর মৌলভীবাজারের ০১ নং পর্যটন স্পটের বেহাল দশা কর্তৃপক্ষের চরম উদাসীনতা!!!!

বগুড়ায় পাথরবাহী ট্রাকে বিপুল পরিমাণ বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার : আটক ৩

(বগুড়া) প্রতিনিধি: ‎বগুড়ার শিবগঞ্জ উপজেলায় পাথরবাহী একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ বুপ্রেনরফাইনযুক্ত ইনজেকশনের অ্যাম্পুল উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএমসি)। এ ঘটনায় তিন মাদককারবারীকে গ্রেফতার করা হয়েছে। ‎গত বুধবার (১৩ মে ২০২৬) দিবাগত রাত প্রায় ১০টার দিকে শিবগঞ্জ উপজেলার ভরিয়া পাকুরতলা এলাকার এসএস ফুড জোনের বিপরীতে রংপুর-ঢাকা মহাসড়কের পূর্ব পাশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ‎ডিএন সি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট থেকে ঢাকাগামী একটি পাথরবাহী ট্রাকে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রাক ও আটক ব্যক্তিদের দেহ তল্লাশি করে একটি সাদা প্লাস্টিকের বাজার ব্যাগের ভেতরে কালো পলিথিনে মোড়ানো তিনটি প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে পেপার দিয়ে মোড়ানো অবস্থায় অবৈধ মাদকদ্রব্য বুপ্রেনরফাইনযুক্ত (Buprenorphine Injection I.P) “CUPIGESIC” লেবেলযুক্ত মোট ১ হাজার ১২২টি ইনজেকশন অ্যাম্পুল পাওয়া যায়। ‎গ্রেফতারকৃতরা হলেন – সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার ভেরাকোলা এলাকার মৃত তোফাজ্জল শেখের ছেলে মোঃ শরিফ ইসলাম (২৪), একই উপজেলার টারুটিয়া এলাকার মৃত আমজাদ মোল্লার ছেলে মোঃ শহিদুল ইসলাম (৩৫) এবং দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার নওদাপাড়া এলাকার মৃত অফুর উদ্দিনের ছেলে মোঃ মন্টু মিয়া (৪৮)। ‎এসময় মাদক পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-ট-১২-৫৭১৭ নম্বরের একটি টাটা-১১০৯EX2 মডেলের কার্গো ট্রাক জব্দ করা হয়। ট্রাকটিতে চালান অনুযায়ী ৪৩০ সিএফটি কালো পাথর বহন করা হচ্ছিল। এছাড়াও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও দুটি বাটন ফোন সিমসহ জব্দ করা হয়েছে। ‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ সামসুল আলম বাদী হয়ে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।