আজ-  ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» শমশেরনগর ইসলামিক মিশনে সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত «» কমলগঞ্জে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব সম্পন্ন ; চ্যাম্পিয়ন কমলগঞ্জ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় «» এম.নাসের রহমান এমপি আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড রেটিং দাবা টুর্নামেন্ট-২০২৬-এর শুভ উদ্বোধন «» শহীদ জিয়ার আদর্শে তৃণমূল থেকে উঠে আসাছাত্রদল,যুবদল হয়ে বিএনপির একজন সক্রিয় কর্মী। «» ১৭/০৫/২০২৬মৌলভীবাজার চা-শ্রমিক সংঘের শ্রম মন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রী বরাবর স্মারকলিপি «» বৃটেনে নিউপোর্ট রয়্যালস স্পোর্টস ক্লাবের উৎসবমুখর পরিবেশে জার্সি উন্মোচন «» ক্যামেলিয়া হাসপাতাল চালু, ঐশী রবিদাসের মৃত্যুর যথাযথ তদন্তসহ ৪ দফা দাবিতে চা-শ্রমিকদের স্বারকলিপি প্রদান «» সময় বাড়লো! দুর্নীতিবিরোধী অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার ২০২৬-এর জন্য প্রতিবেদন জমা দেওয়ার বর্ধিত শেষ তারিখ ৩১ মে ২০২৬ «» শ্রীমঙ্গল সরকারি কলেজে শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত «» বগুড়া আদমদীঘিতে ঝড়ে লন্ডভন্ড ঘরবাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন বিভিন্ন এলাকা

বগুড়ায় বিষ্ণুমূর্তিসহ গ্রেপ্তার ২

বগুড়ায় বিষ্ণুমূর্তিসহ গ্রেপ্তার ২

 (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ৩১ কেজি ওজনের একটি কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ডিবি পুলিশের দাবি, উদ্ধার হওয়া মূর্তিটি ভারতে পাচারের প্রস্তুতি চলছিল। মঙ্গলবার রাতে শিবগঞ্জ উপজেলার গড়মহাস্থান দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- শিবগঞ্জ উপজেলার গড়মহাস্থান দক্ষিণপাড়ার রফিকুল ইসলাম (৫৪) ও বগুড়া সদর উপজেলার নিশিন্দারা পশ্চিমপাড়ার নাহিদুর রহমান (৩২)। ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, শিবগঞ্জের গড়মহাস্থান এলাকায় একটি বাড়িতে মূল্যবান কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি রাখা হয়েছে। পরে জেলা গোয়েন্দা শাখার একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় একটি শয়নকক্ষের খাটের ওপর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া বিষ্ণুমূর্তিটির দৈর্ঘ্য ৩০ ইঞ্চি, প্রস্থ ১৪ ইঞ্চি এবং ওজন ৩০ কেজি ৭০০ গ্রাম বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে বগুড়া জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কষ্টি পাথরের বিষ্ণুমূর্তিটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, এটি ভারতে পাচারের পরিকল্পনা ছিল। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।