আজ-  ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» শমশেরনগর ইসলামিক মিশনে সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত «» কমলগঞ্জে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব সম্পন্ন ; চ্যাম্পিয়ন কমলগঞ্জ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় «» এম.নাসের রহমান এমপি আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড রেটিং দাবা টুর্নামেন্ট-২০২৬-এর শুভ উদ্বোধন «» শহীদ জিয়ার আদর্শে তৃণমূল থেকে উঠে আসাছাত্রদল,যুবদল হয়ে বিএনপির একজন সক্রিয় কর্মী। «» ১৭/০৫/২০২৬মৌলভীবাজার চা-শ্রমিক সংঘের শ্রম মন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রী বরাবর স্মারকলিপি «» বৃটেনে নিউপোর্ট রয়্যালস স্পোর্টস ক্লাবের উৎসবমুখর পরিবেশে জার্সি উন্মোচন «» ক্যামেলিয়া হাসপাতাল চালু, ঐশী রবিদাসের মৃত্যুর যথাযথ তদন্তসহ ৪ দফা দাবিতে চা-শ্রমিকদের স্বারকলিপি প্রদান «» সময় বাড়লো! দুর্নীতিবিরোধী অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার ২০২৬-এর জন্য প্রতিবেদন জমা দেওয়ার বর্ধিত শেষ তারিখ ৩১ মে ২০২৬ «» শ্রীমঙ্গল সরকারি কলেজে শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত «» বগুড়া আদমদীঘিতে ঝড়ে লন্ডভন্ড ঘরবাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন বিভিন্ন এলাকা

মৌলভীবাজারে আওয়ামীলীগ নেতা রিপন বকস গ্রেফতার


মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র কওে মৌলভীবাজার মডেল থানায় দায়ের হওয়া একটি মামলা ( এফআইআর নং- ৩৪, তারিখ : ২৮/১০/২০২৪ইং (জিআর মামলা নং-৩৪/৩২৪) এজাহারভুক্ত আসামি আওয়ামীলীগ নেতা রিপন বকস-কে গ্রেফতার করেছে, মৌলভীবাজার মডেল থানার পুলিশ। দিবাগত রাতে অভিযান পরিচালনা করে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়। জানা গেছে- গত ২৮ অক্টোবর-২০২৪ইং, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর অন্যতম নেত্রী সাথী আক্তার, বাদী হয়ে মৌলভীবাজার মডেল থানায় এ মামলাটি দায়ের করেন। মামলায় তাকে ২১নং এজাহারভুক্ত আসামী করা হয়। তিনি মৌলভীবাজার সদর উপজেলার ১০নং নজিরাবাদ ইউনিয়নের কমলাকলস গ্রামের মো: ফিরুজ বখস এর পুত্র। একটি সুত্রে প্রকাশ-দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় এক ধরনের আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে আসছেন রিপন বকসগংরা। সম্প্রতি হাইল হাওর এলাকায় মরহুম লুৎফুর রহমানের পরিবারের মালিকানাধীন জমিতে হামলা রিপন বকস ও তার ভাইয়েরা জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালান। অথচ মৌলভীবাজার ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আদালতের রায় ও ডিক্রির মাধ্যমে উক্ত ভূমির বৈধ মালিকানা মরহুম লুৎফুর রহমানের পরিবারের পক্ষে নিশ্চিত হয়। এছাড়াও মৌলভীবাজার সদর আদালত কর্তৃক নালিশী ভূমি বিষয়ে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হয় এবং পরবর্তীতে ভূমির শান্তিপূর্ণ দখল ও স্বত্ব সংরক্ষণের লক্ষ্যে স্থায়ী নিষেধাজ্ঞা আদেশ ও ডিক্রি প্রদান করা হয়। অস্থায়ী নিষেধাজ্ঞা জারির পরও মরহুম লুৎফুর রহমানের পরিবারের সদস্যদের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন ও নির্যাতনের অভিযোগে পৃথক অভিযোগ দায়ের করা হয়। প্রাপ্ত নথিপত্র অনুযায়ী, রিপন বকস- বিগত ২০২২ সালে দায়েরকৃত একটি আলোচিত হত্যা মামলার (জিআর-২৯/২২) প্রধান আসামি।