আজ-  ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» বগুড়া সান্তাহারে রাকামনির খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন «» কমলগঞ্জের মাগুরছড়া ট্র্যাজেডির ২৯ তম বার্ষিকীতে মানন্ববন্ধন ও চারাগাছ বিতরণ «» বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা‘র আয়োজনে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত «» ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচীর আওতায় মৌলভীবাজার জেলা পরিষদ কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন «» মৌলভীবাজারের উত্তর কলিমাবাদে ক্লুলেস সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন: দুই আসামি গ্রেপ্তার-  স্বীকারোক্তিমূলক জবানবন্দি «» মৌলভীবাজারে পূজা উদযাপন পরিষদ চাঁদনীঘাট ইউপি শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত «» মৌলভীবাজারে ডিডাফের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত «» শ্রীমঙ্গলে যানজট নিরসনে বাইপাস সড়ক নির্মাণে উদ্যোগ, অংশীজন সভায় সর্বসম্মত সমর্থন «» কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) হিফজুল কুরআন দরগাহ মাদ্রাসায় মোশাররফ হোসেন ও সেলিম আহমদকে বর্ণাঢ্য সংবর্ধনা। «» বগুড়া আদমদীঘি উপজেলাজুড়ে গাছ লাগানোর কর্মসূচি শুরু

জুড়ীতে ঝুঁকিপূর্ণ বসতঘরে দিনযাপন-সরকারি সহায়তা চান রামকৃষ্ণ তেলি পরিবার

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ীতে উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের শিলুয়া চাবাগানের মৃত দশরথ তেলির ছেলে মানবেতর জীবনযাপন করছেন সাবেক চা শ্রমিক রামকৃষ্ণ তেলি ও তার স্ত্রী গীতা রাণী তেলি। বর্তমানে তারা পূর্ব শিলুয়া এলাকায় একটি জরাজীর্ণ বসতঘরে বসবাস করছেন।

বর্ষা মৌসুমের শুরুতেই তাদের দুর্ভোগ চরম আকার ধারণ করে। ঘরের পুরাতন ও ভাঙাচোরা টিনের চাল দিয়ে বৃষ্টির পানি ঢুকে পড়ে, ফলে ঘরের আসবাবপত্রসহ প্রয়োজনীয় জিনিসপত্র ভিজে যায়। কোনোরকম পলিথিন টানিয়ে তারা জীবনের ঝুঁকি নিয়ে দিন কাটাচ্ছেন।

অবিশ্বাস্য হলেও সত্য যে, বসত ঘরের অবস্থা এতই করুন যে, যা স্বচক্ষে না দেখলে অনুমান করা যাবে না।

সরেজমিনে গিয়ে কথা হয়, রামকৃষ্ণ তেলি, গীতা রাণী তেলির সাথে তারা আক্ষেপের ভাষায় বলেন, বৃষ্টির সময় ঘরের ভেতরে পানি ঢুকে পড়ায় আমরা ঠিকমতো ঘুমাতে পারি না। অত্যন্ত কষ্টে দিন কাটাচ্ছি ২বছর থেকে। তারা সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের কাছে জরুরি ভিত্তিতে একটি নিরাপদ ঘর নির্মাণের জন্য সহায়তা কামনা করেছেন।

স্থানীয় সচেতন মহলের দাবি, অসহায় এই পরিবারটির মানবিক দিক বিবেচনা করে দ্রুত সরকারি সহায়তার আওতায় এনে তাদের বসবাসের উপযোগী একটি ঘরের ব্যবস্থা করা।