আজ-  ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» আজ বৃহস্পতিবার বনানী ক্লাবে উদ্বোধন হবে মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’ «» বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু «» বাংলাদেশ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব নিয়ে বার্মিংহামে মতবিনিময় সভা অনুষ্ঠিত «» জুড়ীতে ঝুঁকিপূর্ণ বসতঘরে দিনযাপন-সরকারি সহায়তা চান রামকৃষ্ণ তেলি পরিবার «» নওগাঁয় দূরপাল্লার বাস চলাচল বন্ধ «» National Human Rights Commission Act 2026 (Draft) «» বগুড়া সান্তাহারে একাডেমিক ভবনের ফলক উদ্বোধন  «» বগুড়া সান্তাহার কলসা স্কুলে সংবর্ধনা ও   অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  «» শ্রীমঙ্গলে সিএনজি-মাইক্রো শ্রমিক সংঘর্ষে সাংবাদিকসহ আহত «» নওগাঁয় শিক্ষকের মৃত্যুর খবর শুনে শিক্ষার্থীর মৃত্যু

আজ বৃহস্পতিবার বনানী ক্লাবে উদ্বোধন হবে মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: 

শ্রীমঙ্গলের অপরূপ প্রকৃতি, সমৃদ্ধ সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যকে আবেগের সুর ও গানের তালে তুলে ধরতে নির্মিত ব্যতিক্রমধর্মী মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’-এর আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে আজ বৃহস্পতিবার। রাজধানীর বনানী ক্লাবে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে জনপ্রতিনিধি, দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক, সম্পাদক, সংগীতশিল্পীসহ বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

সোমবার রাত ৮টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও আড্ডায় এ তথ্য জানান ‘রূপসী শ্রীমঙ্গল’-এর গীতিকার ও সুরকার, শ্রীমঙ্গলের কৃতি সন্তান এবং লন্ডনপ্রবাসী ‘হৃদয়ে শ্রীমঙ্গল’-এর প্রধান নির্বাহী কায়েস আজিজ।

তিনি জানান, নিজের জন্মভূমি শ্রীমঙ্গলের প্রতি গভীর ভালোবাসা থেকেই এ সৃজনশীল উদ্যোগের সূচনা। তার কথায় ও সুরে নির্মিত এ গানে কণ্ঠ দিয়েছেন বাংলা গানের জনপ্রিয় শিল্পী আসিফ আকবর এবং লন্ডনপ্রবাসী কণ্ঠশিল্পী রুবায়েত জাহান।

গানটির সুর ও সংগীতায়োজন করেছেন সংগীত পরিচালক রাজা কাশেফ। আর শ্রীমঙ্গলের মনোমুগ্ধকর বিভিন্ন লোকেশনে মিউজিক্যাল ডকুমেন্টারিটির চিত্রায়ন করেছেন নির্মাতা সৈকত রেজা।

কায়েস আজিজ বলেন, “আসিফ আকবর ভাই আমার জন্মস্থান শ্রীমঙ্গলকে নিয়ে আমার লেখা গান গেয়েছেন, এটি আমার জন্য অনেক বড় প্রাপ্তি। শ্রীমঙ্গলবাসীর পক্ষ থেকে তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই।”

তিনি আরও জানান, লন্ডনের হাউজ অব লর্ডসে গানটি প্রচারের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি ‘রূপসী শ্রীমঙ্গল’-এর মাধ্যমে বিশ্বের দরবারে শ্রীমঙ্গলের সৌন্দর্য ও ঐতিহ্য তুলে ধরতে তিনি কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

গানটি প্রকাশ ও প্রচারণার দায়িত্বে রয়েছে দেশের জনপ্রিয় মিউজিক প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক।

ছবির ক্যাপশন: ১, শিল্পী আসিফ আকবর, কায়েস আজিজ ও লন্ডনপ্রবাসী কণ্ঠশিল্পী রুবায়েত জাহান

২ ও ৩ শ্রীমঙ্গলের চা বাগান লোকেশনে মিউজিক্যাল ডকুমেন্টারিটির চিত্রায়ন