আজ-  ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ১লা মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে সরকারি মেডিকেল কলেজ সহপাঁচ দফা দাবিতে সংবাদ সম্মেলন। «» শ্রীমঙ্গলের হাইল হাওরে জালে অজগর, উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর «» সম্মানিত গণমাধ্যমকর্মীবৃন্দ, «» ॥ সুনীল কান্তি দেবনাথ ॥ «» তিন মাস পর পুনরায় চালু ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল «» সান্তাহারে শিশু রাকার হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন «» বগুড়া সান্তাহারে রাকামনির খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন «» কমলগঞ্জের মাগুরছড়া ট্র্যাজেডির ২৯ তম বার্ষিকীতে মানন্ববন্ধন ও চারাগাছ বিতরণ «» বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা‘র আয়োজনে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত «» ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচীর আওতায় মৌলভীবাজার জেলা পরিষদ কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

রামিসার রক্তে লেখা প্রশ্ন?  (১)

__________মোয়াজ্জেম হোসেন চৌধুরী 

রামিসা আজ মাটির নিচে,

আর ঘাতক এখনো বেঁচে—

এ কেমন আইন?

এ কেমন বিচার?

কেন আজও জেগে ওঠে না রাষ্ট্রের বিবেক?

একটি ফুলকে পিষে মেরেছে

মানুষরূপী হিংস্র জানোয়ার,

তারপরও কাগজ ঘুরে, ফাইল ঘুরে,

তারিখের পর তারিখ পড়বে—

এ কেমন সভ্যতার অহংকার?

শোনো হে বিচারালয়,

শোনো হে রাষ্ট্রক্ষমতা—

শিশুর লাশের উপর দাঁড়িয়ে

ধীরগতির বিচার মানে

অপরাধীদের নতুন সাহস দেওয়া।

রামিসা কোনো সংখ্যা নয়,

কোনো খবরের শিরোনাম নয়,

সে এই দেশের প্রতিটি শিশুর মুখ,

প্রতিটি মায়ের বুকের ধুকপুকানি।

আজ যদি দ্রুত বিচার না হয়,

কাল আরেক রামিসা মরবে,

আর আমরা শুধু পোস্ট লিখবো,

মোমবাতি জ্বালাবো,

তারপর আবার ভুলে যাবো!

না!

আর নীরবতা নয়।

আর ধৈর্যের গল্প নয়।

আজ জনতার কণ্ঠে একটাই দাবী—

শিশু ধর্ষণ ও হত্যাকারীদের

দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।

যে হাত শিশুদের রক্তে রঞ্জিত,

সে হাতের প্রতি দয়া মানে

মানবতার সাথে বিশ্বাসঘাতকতা।

জেগে উঠুক বাংলার মানুষ,

কাঁপিয়ে দিক রাজপথ,

প্রতিটি কণ্ঠ গর্জে উঠুক—

❝ রামিসার বিচার চাই!

দ্রুত বিচার চাই!

নিরাপদ শৈশব চাই! ❞

যতদিন বিচার না হবে,

ততদিন এই প্রতিবাদ থামবে না।

২১ মে ২০২৬ইং 

লেখক

মোয়াজ্জেম হোসেন চৌধুরী

সাংবাদিক | কলামিস্ট | গবেষক | মানবাধিকার কর্মী