আজ-  ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২২শে জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» মৌলভীবাজারে ভুয়া এসপি পরিচয়ে প্রতারণা : প্রতারক গ্রেফতার «» শিক্ষকদের জীবনযাপন: বাস্তবতা, সংকট ও প্রত্যাশা «» মিঠাই কোর্ট রোড শাখাকে জরিমানা «» বৃটেনে কাউন্সিলরদের সাথে ক্যামডেন টাইগার্স স্পোর্টস ক্লাবের উন্মুক্ত আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠিত «» মৌলভীবাজারে তৈয়ব-তাহিরুন্নেছা ফাউন্ডেশনের ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত «» নওগাঁ জেলা পুলিশের মধ্যরাতের অভিযানে ৯০ কেজি গাঁজা উদ্ধার: দুই শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার «» আম কাঠাল আনারস ফলমূল মানে কোর্টবাজার «» রাজনগরে প্যানেল চেয়ারম্যান অপসারণের ষড়যন্ত্র : নিরপেক্ষ তদন্ত চান সদস্যরা «» দক্ষিণ সুরমার চন্ডিপুলে রিয়ার এডমিরাল মাহবুব আলী খাঁন চত্বর নামকরণের সাইনবোর্ড স্থাপন «» Government’s First 100 Days Show Promise, but Lack of Clear Roadmap

দক্ষিণ সুরমার সিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ইন্তেকাল

সালেহ আহমদ (স’লিপক):

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়নুল আবেদীন বৃহস্পতিবার (২১ মে) দুপুর ১২টায় হৃদরোগে আক্রান্ত হয়ে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫৯ বছর। তিনি স্ত্রী এবং একমাত্র কন্যাসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের প্রথম নামাজে জানাজা বৃহস্পতিবার (২১ মে) বিকেল সাড়ে ৩টায় সিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় ইমামতি করেন বিদ্যালয়ের শিক্ষক ফাহিমুজ্জামান। দোয়া পরিচালনা করেন সিলাম কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা রুহুল আমিন খালেদ।

প্রথম নামাজে জানাজায় সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাজী তাজরুল ইসলাম তাজুল, সিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের সেক্রেটারি সিনিয়র সাংবাদিক হাজী এম আহমদ আলী, সিলাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি ইকরাম হোসেন বখত, বাংলাদেশ পুলিশের সাবেক পরিদর্শক গৌছুল হোসেন, সমাজসেবী আবু সাঈদ জুবেরী সাদ, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তুরণ, ব্যবসায়ী ও রাজনীতিবিদ মোতাহের হোসেন জুনেদ, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক রাসেল আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, দক্ষিণ সুরমা শিক্ষক সমিতির সভাপতি আব্দুস সালাম, জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মালিক রাজু, শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি গোলাম মোস্তফা, নবারুণ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ আবু ইউসুফ, সিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয় এর সহকারি প্রধান শিক্ষক আখতার হোসেন, চকেরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ শাজাহান, সমাজসেবী রাজনীতিবিদ মাহবুব হাসান রিংকুসহ সিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী,অভিভাবকগণসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মরহুমের দ্বিতীয় নামাজে জানাজা তাঁর গ্রামের বাড়ি ময়মনসিংহের ইশ্বরগঞ্জ পৌরসভার চরখিলায় লাশ পৌছানোর পর অনুষ্ঠিত হবে। পরে তাঁর লাশ সেখানেই দাফন করা হবে।