আজ-  ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২২শে জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» মৌলভীবাজারে ভুয়া এসপি পরিচয়ে প্রতারণা : প্রতারক গ্রেফতার «» শিক্ষকদের জীবনযাপন: বাস্তবতা, সংকট ও প্রত্যাশা «» মিঠাই কোর্ট রোড শাখাকে জরিমানা «» বৃটেনে কাউন্সিলরদের সাথে ক্যামডেন টাইগার্স স্পোর্টস ক্লাবের উন্মুক্ত আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠিত «» মৌলভীবাজারে তৈয়ব-তাহিরুন্নেছা ফাউন্ডেশনের ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত «» নওগাঁ জেলা পুলিশের মধ্যরাতের অভিযানে ৯০ কেজি গাঁজা উদ্ধার: দুই শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার «» আম কাঠাল আনারস ফলমূল মানে কোর্টবাজার «» রাজনগরে প্যানেল চেয়ারম্যান অপসারণের ষড়যন্ত্র : নিরপেক্ষ তদন্ত চান সদস্যরা «» দক্ষিণ সুরমার চন্ডিপুলে রিয়ার এডমিরাল মাহবুব আলী খাঁন চত্বর নামকরণের সাইনবোর্ড স্থাপন «» Government’s First 100 Days Show Promise, but Lack of Clear Roadmap

মৌলভীবাজারে দারুর রাশাদ ট্রাস্ট ইউকে’র উদ্যোগে মাদ্রাসা ও আলেম-ওলামাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজার জেলার বেশকিছু আবাসিক মাদরাসা এবং শিক্ষকদের মাঝে দারুর রাশাদ ট্রাস্ট ইউকের উদ্যোগে ব্যতিক্রমী সহায়তা কার্যক্রমের মাধ্যমে চাল বিতরণ করা হয়েছে।

বুধবার (২০ মে) দীনদার আলেম সমাজ ও আবাসিক মাদ্রাসা ও এতিমখানায় ঈদ পুর্ব সময়ে প্রধান খাদ্য চাল বিতরণ “দারুর রাশাদ মানবিক কার্যক্রম প্রকল্প” নামে উদ্যোগ শুরু হয়েছে বলে জানান  ট্রাস্টের চেয়ারম্যান মাওলানা শাহ মাশুকুর রশীদ। তিনি বলেন, কোনো রকম দাবি ছাড়া ট্রাস্টের তত্ত্বাবধানে জেলার বিভিন্ন দ্বীনি প্রতিষ্ঠানে প্রায় শতাধিক বস্তা চাল পৌঁছে দেয়া হয়েছে।

মাদরাসাগুলোর মধ্যে ছিল— জামেয়া দ্বীনিয়া মৌলভীবাজার, জামেয়া রাহমানিয়া মৌলভীবাজার, দারুর রাশাদ ইসলামিক একাডেমি জগন্নাথপুর, মারকাজুল উলূম মাদরাসা গয়াসপুর (রাজনগর), জামেয়া ইসলামিয়া মুন্সিবাজার মাদরাসা (কমলগঞ্জ), নছিরগঞ্জ জামেয়া ইসলামিয়া (কুলাউড়া) এবং দারুর রাশাদ মাদরাসা মাদানগর (কুলাউড়া)। এছাড়াও জেলার বিভিন্ন এলাকার আলেম-ওলামা, দ্বীনি শিক্ষাসেবক ও অসচ্ছল মানুষের মাঝেও চাল বিতরণ করা হয়।

বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ও জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক, মৌলভীবাজার পৌর জমিয়তের সাবেক সভাপতি ও দারুর রাশাদ একাডেমির পরিচালক মাওলানা শাহ মাহমুদুদুর রশীদ, পৌর জমিয়তের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ মাহমুদী, মারকাজুল উলূম মাদরাসা গয়াসপুরের পরিচালক মাওলানা আরিফ আহমদ চৌধুরী, মুন্সিবাজার মাদরাসার মুহতামিম মাওলানা আবুল মতিন, সিনিয়র মুহাদ্দিস মাওলানা ফাহিম বিন মাসউক, ছাত্র জমিয়ত মৌলভীবাজার জেলার সাবেক অর্থ সম্পাদক মুহাম্মদ লুৎফুর রহমান ও মাওলানা আলী হোসাইনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষে সংশ্লিষ্ট পরিচালক, মুহতামিম ও শিক্ষকবৃন্দ এ অনুদান গ্রহণ করেন।

অনুষ্ঠানে দারুর রাশাদ ট্রাস্টের চেয়ারম্যান মাওলানা শাহ মাশুকুর রশীদ বলেন, “দ্বীনি প্রতিষ্ঠান ও আলেম-ওলামাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও ঈমানি দায়িত্ব। সমাজের বিত্তবানদের উচিত এ ধরনের কল্যাণমূলক কাজে আরও বেশি এগিয়ে আসা।” তিনি এ উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করায় আল ইহসান ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আল ইহসান একাডেমি লেস্টারের প্রতিষ্ঠাতা পরিচালক মুফতী শাহ হিফজুল করীম মাসুক, তাঁর মসজিদের মুসল্লিবৃন্দ এবং সংশ্লিষ্ট সকল দাতা ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দারুর রাশাদ ট্রাস্ট ও আল ইহসান ফাউন্ডেশনের মানবিক সহায়তাকে চিন্তা-চেতনায় অগ্রসরমান মানবিক উদ্যোগ বলে অভিহিত করেছেন বিশিষ্ট সাংবাদিক ও জাতীয় দৈনিক সবার আগে’র ভারপ্রাপ্ত সম্পাদক আনহার সমশাদ। তিনি আরও বলেন, দারুর রাশাদ ট্রাস্টের চেয়ারম্যান মাওলানা শাহ মাশুকুর রশীদ একজন বিচক্ষণ আলেম ও সফল উদ্যোক্তা। মুসলিম উম্মাহর বহুমুখী কল্যাণে কাজ করবার জন্য অক্লান্ত পরিশ্রমী প্রবাদতুল্য আলেমেদ্বীন । তার ভাবনাজুড়ে সারাক্ষণ থাকে উম্মাহর বৃহত্তর কল্যাণ আল্লাহর সন্তুষ্টি অর্জনের প্রত্যাশা।