আজ-  ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২২শে জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» মৌলভীবাজারে ভুয়া এসপি পরিচয়ে প্রতারণা : প্রতারক গ্রেফতার «» শিক্ষকদের জীবনযাপন: বাস্তবতা, সংকট ও প্রত্যাশা «» মিঠাই কোর্ট রোড শাখাকে জরিমানা «» বৃটেনে কাউন্সিলরদের সাথে ক্যামডেন টাইগার্স স্পোর্টস ক্লাবের উন্মুক্ত আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠিত «» মৌলভীবাজারে তৈয়ব-তাহিরুন্নেছা ফাউন্ডেশনের ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত «» নওগাঁ জেলা পুলিশের মধ্যরাতের অভিযানে ৯০ কেজি গাঁজা উদ্ধার: দুই শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার «» আম কাঠাল আনারস ফলমূল মানে কোর্টবাজার «» রাজনগরে প্যানেল চেয়ারম্যান অপসারণের ষড়যন্ত্র : নিরপেক্ষ তদন্ত চান সদস্যরা «» দক্ষিণ সুরমার চন্ডিপুলে রিয়ার এডমিরাল মাহবুব আলী খাঁন চত্বর নামকরণের সাইনবোর্ড স্থাপন «» Government’s First 100 Days Show Promise, but Lack of Clear Roadmap

কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয় মাঠে জলাবদ্ধতায় চরম দুর্ভোগ


মশাহিদ আহমদ, মৌলভীবাজার : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা-এর মুন্সিবাজারস্থ ঐতিহ্যবাহী কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয় মাঠে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা। বিদ্যালয় মাঠজুড়ে জমে থাকা কাদা ও ময়লা পানির কারণে প্রতিদিন চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থীদের। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এ সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন-নিবেদন করা হলেও এখনো কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বিশেষ করে বৃষ্টির সময় বিদ্যালয় মাঠে হাঁটুসমান পানি জমে থাকে, ফলে শিক্ষার্থীদের কাদা পানির মধ্য দিয়ে বিদ্যালয়ে যাতায়াত করতে হয়। এতে অনেক শিক্ষার্থীর বিভিন্ন চর্মরোগসহ নানা ধরনের স্বাস্থ্যসমস্যা দেখা দিয়েছে বলেও অভিযোগ উঠেছে। সম্প্রতি অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার সময়ও বিদ্যালয় মাঠে পানি জমে ছিল। পরীক্ষার্থীদের কাদা ও পানির মধ্য দিয়ে হেঁটে কেন্দ্রে প্রবেশ করতে হয়েছে বলে জানান স্থানীয়রা। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সতেন্দ্র কুমার পাল নান্টু বলেন, “বিদ্যালয়ের পানি নিষ্কাশনের কোনো ড্রেনেজ ব্যবস্থা নেই। অতি কষ্টে হাটাচলা করতে হচ্ছে। মাঠ ভরাটে উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
এ ব্যাপারে কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামছুন্নাহার পারভিন জানান,শিক্ষার্থীদের কল্যাণে অতি দ্রুত মাঠ ভরাট করার দরকার, প্রধান শিক্ষক যেন এব্যাপারে উদ্যোগ গ্রহণ করেন।