আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

জনগণকে আইনি সুরক্ষা দেওয়া পুলিশের প্রধান দায়িত্ব : আইজিপি আলী হোসেন ফকির

 (বগুড়া) প্রতিনিধিঃ বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, জনগণকে আইনি সুরক্ষা দেওয়া পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব। সমাজে শৃঙ্খলা ও শান্তি বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং বিভেদমূলক রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। আইজিপি বলেন সমাজে নৈতিকতার অবক্ষয় ঘটেছে। একজনকে রাজাকার, আরেকজনকে ফ্যাসিস্ট বলে বিভাজন সৃষ্টি না করে সবাইকে সহনশীল হতে হবে। সমাজব্যবস্থা ঠিক রাখতে পারস্পরিক শ্রদ্ধাবোধ জরুরি। শনিবার বিকেল ৫ টায় বগুড়ার আদমদীঘিতে কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং ও সুধী সমাবেশ এবং আদমদীঘি থানার নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন আমরা নিজের ভুল না দেখে অন্যের সমালোচনায় বেশি ব্যস্ত থাকি। একটি পরিবারের পাঁচ সন্তানের সবাই যেমন একরকম হয় না তেমনি সমাজেও কেউ সমস্যায় থাকলে তাকে কাউন্সেলিং ও সহযোগিতার মাধ্যমে সুপথে আনতে হবে। পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী সকল পুলিশ কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন ব্যক্তিগতভাবে রাজনৈতিক মত বা দল থাকতে পারে, তবে সেটা শুধু ভোটের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। কর্মস্থলে দায়িত্ব হবে জনগণের নিরাপত্তা ও দেশের শান্তি নিশ্চিত করা। তিনি অভিযোগ করে বলেন, ক্ষমতার প্রভাব খাটিয়ে ফুটপাত, বাসস্ট্যান্ডসহ বিভিন্ন বিষয় নিয়ে দলাদলি করে পরিবেশ নষ্ট করা হচ্ছে। এসব কর্মকাণ্ড থেকে সবাইকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি। আইজিপি বলেন, আওয়ামী লীগ, বিএনপি বা জাতীয় পার্টি কোন দল তা দেখার প্রয়োজন নেই। দেশের প্রতিটি নাগরিককে সমানভাবে সুরক্ষা দেওয়া পুলিশের দায়িত্ব।

অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান পিপিএম, স্থানীয় সরকারের বগুড়া জেলার উপপরিচালক রাজিয়া সুলতানা এবং উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম। এসময় উপস্থিত ছিলেন আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া, সান্তাহার রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান এবং সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফরিদ, আদমদীঘি শাখার কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং এর সভাপতি মোতালেব হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।###