আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

পবিত্র রমজান উপলক্ষ্যে দেশবাসীকে তমদ্দুন মজলিশের আহ্বান


মৌলভীবাজার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬: পবিত্র রমজান ১৪৪৭ হিজরি উপলক্ষে দেশবাসীর প্রতি শুভেচ্ছা ও তাৎপর্যপূর্ণ আহ্বান জানিয়েছে তমদ্দুন মজলিশ-এর মৌলভীবাজার জেলা শাখা।
জেলা শাখার সভাপতি সৈয়দ কামাল আহমদ বাবু ও সাধারণ সম্পাদক খিজির মুহাম্মদ জুলফিকার এক যৌথ বিবৃতিতে বলেন, রমজান শুধু দিনের বেলায় পানাহার থেকে বিরত থাকার নাম নয়; এটি আত্মশুদ্ধি, নৈতিকতা ও তাকওয়ার প্রশিক্ষণের মাস। রোজার প্রকৃত শিক্ষা হলো মানুষের ভেতরের খারাপ প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করা এবং আল্লাহভীতি অর্জন করা।
তারা বলেন, রোজা রেখে যদি কেউ হারাম কাজে জড়িত থাকে, সুদ দেওয়া-নেওয়া চালু রাখে, ঘুষ গ্রহণ করে কিংবা অন্যায় উপায়ে সম্পদ অর্জন করে, তাহলে রোজার উদ্দেশ্য পূরণ হয় না। রোজা রাখবেন আবার ঘুষ খাবেন, তা হতে পারে না। সমাজ থেকে দুর্নীতি দূর করতে হলে ব্যক্তিগতভাবে ঘুষ গ্রহণ ও প্রদান উভয় থেকেই বিরত থাকতে হবে।
বিবৃতিতে আরও বলা হয়, অন্যের ক্ষতি করা, প্রতারণা করা, গীবত করা, মিথ্যা বলা—এসব কাজ রোজার চেতনার পরিপন্থী। ব্যবসা-বাণিজ্যে ওজনে কম দেওয়া, কৃত্রিম সংকট সৃষ্টি করা কিংবা দ্রব্যমূল্য অযৌক্তিকভাবে বাড়ানো থেকেও বিরত থাকতে হবে। রমজান আমাদের ন্যায়পরায়ণতা ও সততার শিক্ষা দেয়।
নেতৃদ্বয় বলেন, পরিবার, সমাজ ও রাষ্ট্রজীবনে শুদ্ধতা আনতে হলে প্রত্যেককে নিজের অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নামাজ, কুরআন তিলাওয়াত, দান-সদকা ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে রমজানের শিক্ষা বাস্তব জীবনে প্রতিফলিত করতে হবে। বিশেষ করে নতুন প্রজন্মকে নৈতিকতা, শালীনতা ও সত্যভাষণের গুরুত্ব বোঝাতে হবে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, তমদ্দুন মজলিশ প্রতিষ্ঠার মূল লক্ষ্য হলো ইসলামী সংস্কৃতি চর্চার গুরুত্ব নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং সঠিক ইতিহাস জানার ও জানানোয় সচেতনতা সৃষ্টি করা। তারা বলেন, সঠিক ইতিহাস জানা যেমন জরুরি, তেমনি তা সবার কাছে নির্ভুলভাবে পৌঁছে দেওয়া আমাদের সবার দায়িত্ব। অর্জিত জ্ঞানকে ব্যক্তি ও সমাজ গঠনে কাজে লাগাতে হবে।
বিবৃতির শেষে তারা দেশবাসীর প্রতি আহ্বান জানান, রমজানের পবিত্রতা রক্ষা করে আত্মসংযম, সততা ও নৈতিকতার চর্চা বাড়াতে হবে। মহান আল্লাহর কাছে তারা দোয়া করেন, যেন এ রমজান সবার জীবনে রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা বয়ে আনে।