আজ-  ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ১লা মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে সরকারি মেডিকেল কলেজ সহপাঁচ দফা দাবিতে সংবাদ সম্মেলন। «» শ্রীমঙ্গলের হাইল হাওরে জালে অজগর, উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর «» সম্মানিত গণমাধ্যমকর্মীবৃন্দ, «» ॥ সুনীল কান্তি দেবনাথ ॥ «» তিন মাস পর পুনরায় চালু ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল «» সান্তাহারে শিশু রাকার হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন «» বগুড়া সান্তাহারে রাকামনির খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন «» কমলগঞ্জের মাগুরছড়া ট্র্যাজেডির ২৯ তম বার্ষিকীতে মানন্ববন্ধন ও চারাগাছ বিতরণ «» বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা‘র আয়োজনে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত «» ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচীর আওতায় মৌলভীবাজার জেলা পরিষদ কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

ঈদগাহ সংস্কারে আর্থিক সহায়তা ও এলাকা পরিষ্কারে ব্লিচিং পাউডার তুলে দিলেন এমপি : আব্দুল মহিত তালুকদার

 (বগুড়া) প্রতিনিধি:

পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে বগুড়ার আদমদীঘি সদর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সকল ঈদগাহ মাঠে চুনকাম ও সংস্কারের জন্য আর্থিক সহায়তা ও ব্লিচিং পাউডার প্রদান করা হয়েছে। রবিবার বিকাল ৪টায় উপজেলা কনফারেন্স রুমে আদমদীঘি সদর ইউপির প্রশাসক ও সহকারি কমিশনার (ভূমি) আশরাফুল ইসলামের সভাপতিত্বে সেখানে প্রধান অতিথি হিসেবে আর্থিক সহায়তা ও ব্লিচিং পাউডার তুলে দেন স্থানিয় সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা বেগম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এসএম জুয়েল রানা, আদমদীঘি সদর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়ন সরকার, ইউপি সদস্য শহিদুল ইসলাম, তাজু ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ। স্থানিয় সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেন,‘কোরবানি-পরবর্তী বর্জ্য দ্রুত অপসারণ করে এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন, দুর্গন্ধমুক্ত ও স্বাস্থ্যসম্মত রাখা আমাদের সবার দায়িত্ব। যেখানে সেখানে পশু জবাই করে রক্ত বা বর্জ্য ফেলা থেকে বিরত থাকতে হবে। পশুর রক্ত ও বর্জ্য পরিষ্কারের পর পর্যাপ্ত পরিমাণে ব্লিচিং পাউডার ছিটিয়ে দিতে হবে।’