আজ-  ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ১লা মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে সরকারি মেডিকেল কলেজ সহপাঁচ দফা দাবিতে সংবাদ সম্মেলন। «» শ্রীমঙ্গলের হাইল হাওরে জালে অজগর, উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর «» সম্মানিত গণমাধ্যমকর্মীবৃন্দ, «» ॥ সুনীল কান্তি দেবনাথ ॥ «» তিন মাস পর পুনরায় চালু ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল «» সান্তাহারে শিশু রাকার হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন «» বগুড়া সান্তাহারে রাকামনির খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন «» কমলগঞ্জের মাগুরছড়া ট্র্যাজেডির ২৯ তম বার্ষিকীতে মানন্ববন্ধন ও চারাগাছ বিতরণ «» বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা‘র আয়োজনে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত «» ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচীর আওতায় মৌলভীবাজার জেলা পরিষদ কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

বগুড়া আদমদীঘিতে সাত মাদক কারবারির জেল-জরিমানা 

  (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘিতে সাতজন মাদক কারবারিকে বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত| রবিবার বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে গ্রেপ্তারকৃত সাতজনকে সাজা দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম| 

সাজাপ্রাপ্তরা হলো, উপজেলার বড় জিনইর গ্রামের দুলাল ফকিরের ছেলে অন্তর ইসলাম (২২),  ছাতিয়ানগ্রামের ইসবপুরের হরিলাল পাহানের ছেলে সনজিত পাহান (৩০), মৃত বলাই পাহানের ছেলে সুরেশ পাহান (২১), উপেন পাহানের ছেলে রনজিত পাহান (২৮), নওগাঁর বদলগাছীর দুধুকুড়ি গ্রামের তবিজ মণ্ডলের ছেলে হোসেন আলী (২৫), বাবুর ছেলে চয়ন (২৭) ও সান্তাহার পৌর শহরের উপর পোঁওতা গ্রামের মনসুর আলীর ছেলে বাপ্পা (৪০)| মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, রবিবার বিকেলে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আশরাফুল ইসলামের নেতৃত্বে বগুড়ার ‘খ’ সার্কেলের একটি টিম উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে| এসময় সাত কারবারিকে গ্রেপ্তারসহ ২০০ গ্রাম গাঁজা ও ৭ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়| এরপর ভ্রাম্যমান আদালত অন্তরকে ৬ মাস জেল ও ২ হাজার টাকা জরিমানা, সনজিত, সুরেশ, রনজিত ও বাপ্পাকে ১০ দিন জেল ও ৫০০ টাকা করে জরিমানা এবং হোসেন আলী ও চয়নকে ৩ দিন জেল ও ১০০ টাকা করে জরিমানা করেছে| ঘটনাস্থলেই নির্বাহী ম্যাজিস্ট্রেট আলামত ধংস করেন|