আজ-  ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ১লা মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে সরকারি মেডিকেল কলেজ সহপাঁচ দফা দাবিতে সংবাদ সম্মেলন। «» শ্রীমঙ্গলের হাইল হাওরে জালে অজগর, উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর «» সম্মানিত গণমাধ্যমকর্মীবৃন্দ, «» ॥ সুনীল কান্তি দেবনাথ ॥ «» তিন মাস পর পুনরায় চালু ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল «» সান্তাহারে শিশু রাকার হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন «» বগুড়া সান্তাহারে রাকামনির খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন «» কমলগঞ্জের মাগুরছড়া ট্র্যাজেডির ২৯ তম বার্ষিকীতে মানন্ববন্ধন ও চারাগাছ বিতরণ «» বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা‘র আয়োজনে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত «» ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচীর আওতায় মৌলভীবাজার জেলা পরিষদ কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

শ্রীমঙ্গলে লেবু বাগানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি লেবু বাগানে ঘাস কাটতে গিয়ে কাঁটাতারের বেড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুনিল সাঁওতাল (৩৫) নামে এক যুবককে মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার ভোরে উপজেলার কমলগঞ্জ সড়কের গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ সংলগ্ন এলাকায় আতিকুর রহমান ওরফে জরিপ মিয়ার মালিকানাধীন লেবু বাগানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুনিল সাঁওতাল উপজেলার রাধানগর এলাকার রবিয়া সাঁওতালের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরে সুনিল সাঁওতাল বাগানে ঘাস কাটতে যান। এ সময় বাগানের চারপাশে থাকা কাঁটাতারের বেড়ায় বিদ্যুতের সংযোগ থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ধারণা করা হচ্ছে, বন্য শুকর তাড়ানোর উদ্দেশ্যে ওই কাঁটাতারের বেড়ায় অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছিল। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় বাগানের মালিক উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক (বহিষ্কৃত) আতিকুর রহমান জরিপ মিয়ার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি কল রিসিভ করেননি।

আতিকুর রহমান জরিপ মিয়া শ্রীমঙ্গল উপজেলার সাবেক বিএনপি নেতা ও পৌরসভার সাবেক মেয়র শিল্পপতি মহসিন মিয়া মধু’র আপন ছোট ভাই।

তবে স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ডুলুবাড়ী এলাকার আলী আর্জুন নামের এক ব্যক্তির কাছে বাগানটি ভাড়া দেয়া হয়েছিল। তাকেও ফোনে পাওয়া যায়নি।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, জরিপ মিয়ার লেবু বাগানে কাঁটাতারের বেড়ায় অবৈধ বিদ্যুৎ সংযোগের কারণে সুনিল সাঁওতালের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ছবির ক্যাপশন: শ্রীমঙ্গলে লেবু বাগানে ঘাস কাটতে গিয়ে কাঁটাতারের বেড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুনিল সাঁওতাল