আজ-  ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২২শে জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» মৌলভীবাজারে ভুয়া এসপি পরিচয়ে প্রতারণা : প্রতারক গ্রেফতার «» শিক্ষকদের জীবনযাপন: বাস্তবতা, সংকট ও প্রত্যাশা «» মিঠাই কোর্ট রোড শাখাকে জরিমানা «» বৃটেনে কাউন্সিলরদের সাথে ক্যামডেন টাইগার্স স্পোর্টস ক্লাবের উন্মুক্ত আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠিত «» মৌলভীবাজারে তৈয়ব-তাহিরুন্নেছা ফাউন্ডেশনের ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত «» নওগাঁ জেলা পুলিশের মধ্যরাতের অভিযানে ৯০ কেজি গাঁজা উদ্ধার: দুই শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার «» আম কাঠাল আনারস ফলমূল মানে কোর্টবাজার «» রাজনগরে প্যানেল চেয়ারম্যান অপসারণের ষড়যন্ত্র : নিরপেক্ষ তদন্ত চান সদস্যরা «» দক্ষিণ সুরমার চন্ডিপুলে রিয়ার এডমিরাল মাহবুব আলী খাঁন চত্বর নামকরণের সাইনবোর্ড স্থাপন «» Government’s First 100 Days Show Promise, but Lack of Clear Roadmap

এলাকাবাসী ও এই ওয়ার্ডের মেম্বারসহ ২ বছর যাবৎ চেষ্টা করেও

কামালপুর বাজারে দীর্ঘদিনের জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে

মৌলভীবাজার সদর উপজেলার ৩ নং কামালপুর ইউনিয়নের কামালপুর বাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে দীর্ঘ কয়েক বছর ধরে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়ে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। স্থানীয়দের অভিযোগ, সোনালী ব্যাংকের সামনের অংশ দিয়ে প্রায় ৮ ফুট প্রস্থ ও প্রায় ৪ শত ফুট দীর্ঘ এলাকাজুড়ে প্রায় ৪ ফুট পানি জমে থাকায় ব্যবসা-বাণিজ্য, যান চলাচল ও সাধারণ মানুষের চলাফেরা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, মহাসড়ক দিয়ে বড় বড় যানবাহন চলাচলের সময় পানির ঢেউ উঠে পাশের কাপড়ের দোকানসহ প্রায় প্রতিটি দোকানের ভেতরে ময়লা পানি ঢুকে পড়ে। ফলে অনেক সময় বাধ্য হয়ে দোকানপাট বন্ধ রাখতে হয়। এতে ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।

এলাকাবাসী আরও জানান, জলাবদ্ধতার কারণে সোনালী ব্যাংকে যাতায়াতকারী গ্রাহক, বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার কর্মকর্তা-কর্মচারী, বাজারের ব্যবসায়ী এবং স্থানীয় বাসিন্দারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বাজারের পাশে সপ্তাহে দুইদিন বড় হাট বসে থাকলেও জলাবদ্ধতার কারণে ক্রেতা-বিক্রেতাদের চলাচল দুর্বিষহ হয়ে উঠেছে।

স্থানীয়দের ভাষ্যমতে, বাজারের পেছনে মনু নদী থেকে বালু উত্তোলন করে কিছু প্রভাবশালী মহল বালু মজুদ করে রাখায় পানি চলাচলের পথ বন্ধ হয়ে গেছে। এর ফলে আশপাশের বাসাবাড়িতেও পানি ঢুকে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে এলাকাবাসী, জনপ্রতিনিধি ও বাজার ব্যবসায়ীরা একাধিকবার মৌলভীবাজার সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলীর কাছে লিখিত আবেদন করলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।

এলাকাবাসী দ্রুত ড্রেনেজ ব্যবস্থা চালু, পানি নিষ্কাশনের পথ উন্মুক্ত এবং স্থায়ী সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।