আজ-  ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২২শে জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» মৌলভীবাজারে ভুয়া এসপি পরিচয়ে প্রতারণা : প্রতারক গ্রেফতার «» শিক্ষকদের জীবনযাপন: বাস্তবতা, সংকট ও প্রত্যাশা «» মিঠাই কোর্ট রোড শাখাকে জরিমানা «» বৃটেনে কাউন্সিলরদের সাথে ক্যামডেন টাইগার্স স্পোর্টস ক্লাবের উন্মুক্ত আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠিত «» মৌলভীবাজারে তৈয়ব-তাহিরুন্নেছা ফাউন্ডেশনের ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত «» নওগাঁ জেলা পুলিশের মধ্যরাতের অভিযানে ৯০ কেজি গাঁজা উদ্ধার: দুই শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার «» আম কাঠাল আনারস ফলমূল মানে কোর্টবাজার «» রাজনগরে প্যানেল চেয়ারম্যান অপসারণের ষড়যন্ত্র : নিরপেক্ষ তদন্ত চান সদস্যরা «» দক্ষিণ সুরমার চন্ডিপুলে রিয়ার এডমিরাল মাহবুব আলী খাঁন চত্বর নামকরণের সাইনবোর্ড স্থাপন «» Government’s First 100 Days Show Promise, but Lack of Clear Roadmap

কমলগঞ্জে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীকাউকে পিছিয়ে আমরা কোন ধরনের উন্নয়ন করতে পারব না


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি বলেছেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন কাউকে পিছিয়ে আমরা কোন ধরনের উন্নয়ন করতে পারব না। সমতল ও পাহাড়ের মানুষ সমান অধিকার পাবে, কোন বৈষম্য থাকবে না। বৈষম্য থাকলে তো কোন উন্নয়ন হবে না। উরাংসহ যে সকল জাতিগোষ্ঠী রয়েছে তাদেরকে অন্যান্য জাতিগোষ্ঠীর সমপর্যায়ে এগিয়ে যাওয়ার দরকার আছে। তিনি শুক্রবার (২৯ মে) দুপুরে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের সঙ্গে মাধবপুর শিববাজারস্থ মণিপুরি ললিতকলা একাডেমি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মন্ত্রী আরো বলেন, আমাদের পার্বত্য এলাকার চাকমা, মারমা, ত্রিপুরারা অনেক উন্নত হয়েছে। কিন্তু সমতলের খিয়াং, লুসাই এসব জাতিগোষ্ঠী অনেক পিছিয়ে পড়েছে।
এর আগে মন্ত্রী মণিপুরি ললিতকলা একাডেমি কমপ্লেক্স পরিদর্শন করেন। ললিতকলা একাডেমিতে পৌছালে মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রীর একান্ত সচিব, মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তাসহ বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষজন।
শুক্রবার বিকেলে কমলগঞ্জে মাগুরছড়া খাসিয়া পুঞ্জি পরিদর্শন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান এমপি। পরিদর্শনকালে মন্ত্রীকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও শুভেচ্ছা জানান বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের চেয়ারপার্সন পিডিশন প্রধান সুচিয়াং। এ সময় খাসি সোশ্যাল কাউন্সিলের নেতৃবৃন্দসহ বিভিন্ন খাসিয়া পুঞ্জির প্রধান (মান্ত্রী) জিডিশন প্রধান সুচিয়াং এবং আদিবাসী নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।