আজ-  ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» মৌলভীবাজারে বিভিন্ন ক্যাটাগরীতে শ্রেষ্ট প্রধান শিক্ষক সত্যজিৎ পাশী «» নান্দনিক শহর মৌলভীবাজারের ০১ নং পর্যটন স্পটের বেহাল দশা কর্তৃপক্ষের চরম উদাসীনতা!!!! «» মৌলভীবাজারের শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত «» ঈদুল আজহার টানা ছুটিতে কমলগঞ্জের লাউয়াছড়ায় পর্যটকদের ঢল «» বগুড়া সান্তাহারে রেলওয়ে ভূমির ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন «» কমলগঞ্জে কালাছড়া বনবিটে রাতের আঁধারে বৃক্ষ নিধন ও পাচার, হুমকির মুখে পরিবেশ «» যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটসে ২য় বারের মতো কাউন্সিলর হিসেবে নির্বাচিত হওয়ায় আবু তালহা চৌধুরীর সম্মানে দোয়া ও শুভ কামনা মাহফিল «» এলাকাবাসী ও এই ওয়ার্ডের মেম্বারসহ ২ বছর যাবৎ চেষ্টা করেও «» নবীগঞ্জে রবীন্দ্র গ্রন্থাগারে রবীন্দ্র ও নজরুল জন্মজয়ন্তী উদযাপন «» কমলগঞ্জে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীকাউকে পিছিয়ে আমরা কোন ধরনের উন্নয়ন করতে পারব না

যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটসে ২য় বারের মতো কাউন্সিলর হিসেবে নির্বাচিত হওয়ায় আবু তালহা চৌধুরীর সম্মানে দোয়া ও শুভ কামনা মাহফিল

যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটসে ২য় বারের মতো কাউন্সিলর হিসেবে নির্বাচিত হওয়ায় আবু তালহা চৌধুরীর সম্মানে দোয়া ও শুভ কামনা মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১লা জুন ২০২৬ ইং) মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের উদ্যোগে দৈনিক বাংলার দিন কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, আবু তালহা চৌধুরীর পুনর্নির্বাচন প্রবাসী বাংলাদেশিদের জন্য গর্বের বিষয়। তারা তাঁর সফলতা ও দীর্ঘায়ু কামনা করেন এবং ভবিষ্যতে এলাকার উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়, যেখানে তাঁর সুস্বাস্থ্য, সাফল্য এবং জনগণের কল্যাণে কাজ করার তৌফিক কামনা করা হয়।
 এ ধরনের আয়োজন প্রবাসে বাংলাদেশিদের সাফল্যকে সম্মান জানাতে এবং তাদের সঙ্গে দেশের মানুষের সম্পর্ক আরও সুদৃঢ় করতে সহায়ক ভূমিকা রাখে।সভাপতিত্ব করেন বকসি ইকবাল আহমদ 
 সম্পাদক দৈনিক বাংলার দিন, খালেদ চৌধুরী 
নাট্য ব্যক্তিত্ব ও  হেড অফ নিউজ চ্যানেল এস 
নজরুল ইসলাম মুহিব মৌলভীবাজার জেলা প্রতিনিধি, দৈনিক ইত্তেফাক, বকসি মিসবাউর রহমান সম্পাদক দৈনিক স্বাধীনতার চেতনা এডভোকেট ইসতিয়াক আহমেদ মছু চৌধুরী সিনয়র সাংবাদিক এম এ রহিম  কমিউনিটি ব্যক্তিত্ব ময়নুল ইসলাম চৌধুরী দৈনিক এশিয়া বাণীবকসি আক্তার উজ্জামান দৈনিক বাংলার দিন জাকির আহমেদ সাংবাদিকমোঃ আব্দুস সালাম 
সভাপতি কমলগঞ্জ থানা শাখা সাংবাদিক ফোরাম 
দোয়া পরিচালনা করেন মাওলানা আইয়ুব আলী 
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র সাংবাদিক দুরুদ আহমেদ