আজ-  ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২২শে জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» মৌলভীবাজারে ভুয়া এসপি পরিচয়ে প্রতারণা : প্রতারক গ্রেফতার «» শিক্ষকদের জীবনযাপন: বাস্তবতা, সংকট ও প্রত্যাশা «» মিঠাই কোর্ট রোড শাখাকে জরিমানা «» বৃটেনে কাউন্সিলরদের সাথে ক্যামডেন টাইগার্স স্পোর্টস ক্লাবের উন্মুক্ত আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠিত «» মৌলভীবাজারে তৈয়ব-তাহিরুন্নেছা ফাউন্ডেশনের ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত «» নওগাঁ জেলা পুলিশের মধ্যরাতের অভিযানে ৯০ কেজি গাঁজা উদ্ধার: দুই শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার «» আম কাঠাল আনারস ফলমূল মানে কোর্টবাজার «» রাজনগরে প্যানেল চেয়ারম্যান অপসারণের ষড়যন্ত্র : নিরপেক্ষ তদন্ত চান সদস্যরা «» দক্ষিণ সুরমার চন্ডিপুলে রিয়ার এডমিরাল মাহবুব আলী খাঁন চত্বর নামকরণের সাইনবোর্ড স্থাপন «» Government’s First 100 Days Show Promise, but Lack of Clear Roadmap

মৌলভীবাজারে বিভিন্ন ক্যাটাগরীতে শ্রেষ্ট প্রধান শিক্ষক সত্যজিৎ পাশী


মশাহিদ আহমদ, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলার ৭ টি উপজেলার বিভিন্ন ক্যাটাগরীতে শ্রেষ্ট শিক্ষকগণ প্রতিযোগীতায় শ্রেষ্ট প্রধান শিক্ষক হিসাবে (পুরুষ ক্যাটাগরী) জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ইং, নির্বাচিত হয়েছেন রাজনগর উপজেলার মজিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যজিৎ পাশী। জেলা প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটি সভাপতি ও মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল ও জেলা প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটি সদস্য সচিব ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: সফিউল আলম-স্বাক্ষরিত এক ছকে নির্বাচিতদের নাম ঘোষনা করা হয়। জেলার ৭টি উপজেলার শিক্ষকগন প্রতিযোগীতায় অংশ গ্রহন করেন। অন্যান্যরা হলেন- (সরকারি প্রাথমিক বিদ্যালয়, ও পরীক্ষণ বিদ্যালয় পিটিআই), শ্রেষ্ট সহকারী শিক্ষক (পুরুষ) আতিকুর রহমান অনিক, শ্রেষ্ট সহকারী শিক্ষক (মহিলা) (সরকারি প্রাথমিক বিদ্যালয়, ও পরীক্ষণ বিদ্যালয় পিটিআই), বানী বালা সিংহ, শ্রেষ্ট প্রধান শিক্ষক (মহিলা), সরকারি প্রাথমিক বিদ্যালয় , পূর্ণা রায় ভৌমিক, শ্রেষ্ট কাব শিক্ষক ( পুরুষ) মো: সাহাব উদ্দিন, শ্রেষ্ট কাব শিক্ষক ( মহিলা) পূরবী দেবী, শ্রেষ্ট কর্মচারী মৃণাল কান্তি চক্রবর্ত্তী, শ্রেষ্ট ইন্সট্রাক্টর (পিটিআই) আমেনা আক্তার, শ্রেষ্ট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রাশিদা আক্তার, শ্রেষ্ট উপজেলা নির্বাহী অফিসার মো: রাজিব হোসেন, শ্রেষ্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়, উচাউল হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুলাউড়া, মৌলভীবাজার। মজিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক সত্যজিৎ পাশী আগামীতে জেলার পক্ষে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ) হিসাবে প্রতিযোগীতায় অংশগ্রহন করবেন।