আজ-  ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২২শে জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» মৌলভীবাজারে ভুয়া এসপি পরিচয়ে প্রতারণা : প্রতারক গ্রেফতার «» শিক্ষকদের জীবনযাপন: বাস্তবতা, সংকট ও প্রত্যাশা «» মিঠাই কোর্ট রোড শাখাকে জরিমানা «» বৃটেনে কাউন্সিলরদের সাথে ক্যামডেন টাইগার্স স্পোর্টস ক্লাবের উন্মুক্ত আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠিত «» মৌলভীবাজারে তৈয়ব-তাহিরুন্নেছা ফাউন্ডেশনের ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত «» নওগাঁ জেলা পুলিশের মধ্যরাতের অভিযানে ৯০ কেজি গাঁজা উদ্ধার: দুই শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার «» আম কাঠাল আনারস ফলমূল মানে কোর্টবাজার «» রাজনগরে প্যানেল চেয়ারম্যান অপসারণের ষড়যন্ত্র : নিরপেক্ষ তদন্ত চান সদস্যরা «» দক্ষিণ সুরমার চন্ডিপুলে রিয়ার এডমিরাল মাহবুব আলী খাঁন চত্বর নামকরণের সাইনবোর্ড স্থাপন «» Government’s First 100 Days Show Promise, but Lack of Clear Roadmap

কমলগঞ্জ উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।

কমলগঞ্জ উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে সাবেক ও বর্তমান নেতৃবৃন্দকে নিয়ে এক প্রীতি-মিলনমুখর ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ জুন ২০২৬) সকাল ১১টায় কমলগঞ্জ উপজেলা মডেল মসজিদের কনফারেন্স হল রুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কমলগঞ্জ উপজেলা তালামীযের ভারপ্রাপ্ত সভাপতি রাসেল আহমদ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সাধারণ সম্পাদক শামীম আহমদ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন উপজেলা তালামীযের দায়িত্বশীল ইমন আহমদ। পরে ইসলামী সংগীত (গজল) পরিবেশন করেন মো. মিল্লাত হোসেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা তালামীযের সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা আল ইসলাহর সাধারণ সম্পাদক ক্বারী মনজুর হোসেন, উপজেলা ও জেলা তালামীযের সাবেক সভাপতি মাওলানা এম. এ. জলিল, মাওলানা এম. কাউসার আহমদ, উপজেলা তালামীযের সাবেক সভাপতি মাওলানা শিহাব উদ্দিন, শাহ এম. এ. জলিল এবং সাবেক দায়িত্বশীল আব্দুল আহাদ।

এছাড়াও উপজেলা, পৌর ও বিভিন্ন শাখার নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থেকে সংগঠনের অতীত কার্যক্রম, বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।

বক্তারা বলেন, ঈদ পুনর্মিলনী কেবল সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধিরই উপলক্ষ নয়; বরং সংগঠনের আদর্শিক চর্চা, সাংগঠনিক ঐক্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণেরও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তারা তালামীযের সকল স্তরের কর্মীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করে দ্বীনি ও সামাজিক কার্যক্রমকে গতিশীল করার আহ্বান জানান।

সভা শেষে সংগঠনের সার্বিক উন্নয়ন, দেশ-জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।।