আজ-  ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২২শে জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» মৌলভীবাজারে ভুয়া এসপি পরিচয়ে প্রতারণা : প্রতারক গ্রেফতার «» শিক্ষকদের জীবনযাপন: বাস্তবতা, সংকট ও প্রত্যাশা «» মিঠাই কোর্ট রোড শাখাকে জরিমানা «» বৃটেনে কাউন্সিলরদের সাথে ক্যামডেন টাইগার্স স্পোর্টস ক্লাবের উন্মুক্ত আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠিত «» মৌলভীবাজারে তৈয়ব-তাহিরুন্নেছা ফাউন্ডেশনের ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত «» নওগাঁ জেলা পুলিশের মধ্যরাতের অভিযানে ৯০ কেজি গাঁজা উদ্ধার: দুই শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার «» আম কাঠাল আনারস ফলমূল মানে কোর্টবাজার «» রাজনগরে প্যানেল চেয়ারম্যান অপসারণের ষড়যন্ত্র : নিরপেক্ষ তদন্ত চান সদস্যরা «» দক্ষিণ সুরমার চন্ডিপুলে রিয়ার এডমিরাল মাহবুব আলী খাঁন চত্বর নামকরণের সাইনবোর্ড স্থাপন «» Government’s First 100 Days Show Promise, but Lack of Clear Roadmap

জুড়ীতে মোবাইল কোর্ট এর অভিযানে ৫৫০ কেজি পোনা মাছ জব্দ ও অর্থদণ্ড আদায় 

জালালুর রহমান, মৌলভীবাজার : এশিয়ার অন্যতম, দেশের বৃহত্তম হাকালুকি হাওর, জীববৈচিত্র্য ও দেশীয় মাছের প্রজনন সংরক্ষণে ভূমিকা রেখেছেন জুড়ী উপজেলা প্রশাসন। গোপন সংবাদের ভিত্তিতে, মোবাইল কোর্ট এর অভিযানে ৫৫০ কেজি বিভিন্ন প্রজাতির পোনা মাছ জব্দ করা হয় এবং অর্থদণ্ড আদায় করা হয়। বৃহস্পতিবার (৪ জুন) ভোর ৪টার দিকে হাকালুকি হাওরের পাড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে নগদ ৫৫ হাজার টাকা জরিমানা আরোপ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জুড়ী উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নূর, প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন মো: মনিরুজ্জামান। অভিযানে সহায়তা প্রদান করেন জুড়ী থানা পুলিশ। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জব্দকৃত মাছের আনুমানিক বাজারমূল্য এক লক্ষ টাকা। এছাড়াও পৃথক আরো একটি অভিযান চালিয়ে মাছ আহরণ ও সংরক্ষণের পাশাপাশি কাপড়ের রং মিশ্রিত আফ্রিকান মাগুর মাছ বিক্রির অপরাধে মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ বিধিমালা-২০০৮ অনুযায়ী পৃথকভাবে অর্থদণ্ড আদায় করা হয়। এর মধ্যে কাপড়ের রং মিশ্রিত আফ্রিকান মাগুর বিক্রির দায়ে ৫ হাজার টাকা জরিমানা আরোপ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযান শেষে জব্দকৃত পোনা মাছ স্থানীয় বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও অসহায় পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। প্রশাসনের এ উদ্যোগে উপকৃত পরিবারগুলো সন্তুষ্টি প্রকাশ করেন। 

উপজেলা প্রশাসন জানান, হাকালুকি হাওরের জীববৈচিত্র্য সংরক্ষণ, দেশীয় মাছের প্রজনন নিশ্চিত করা এবং অবৈধভাবে পোনা মাছ শিকার বন্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।