আজ-  ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২২শে জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» মৌলভীবাজারে ভুয়া এসপি পরিচয়ে প্রতারণা : প্রতারক গ্রেফতার «» শিক্ষকদের জীবনযাপন: বাস্তবতা, সংকট ও প্রত্যাশা «» মিঠাই কোর্ট রোড শাখাকে জরিমানা «» বৃটেনে কাউন্সিলরদের সাথে ক্যামডেন টাইগার্স স্পোর্টস ক্লাবের উন্মুক্ত আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠিত «» মৌলভীবাজারে তৈয়ব-তাহিরুন্নেছা ফাউন্ডেশনের ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত «» নওগাঁ জেলা পুলিশের মধ্যরাতের অভিযানে ৯০ কেজি গাঁজা উদ্ধার: দুই শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার «» আম কাঠাল আনারস ফলমূল মানে কোর্টবাজার «» রাজনগরে প্যানেল চেয়ারম্যান অপসারণের ষড়যন্ত্র : নিরপেক্ষ তদন্ত চান সদস্যরা «» দক্ষিণ সুরমার চন্ডিপুলে রিয়ার এডমিরাল মাহবুব আলী খাঁন চত্বর নামকরণের সাইনবোর্ড স্থাপন «» Government’s First 100 Days Show Promise, but Lack of Clear Roadmap

আদমদীঘিতে ৪শত পিচ ইয়াবা সহ মাদক কারবারি গ্রেপ্তার

সজীব হাসান, স্টাফ রিপোর্টার: সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের বগুড়া-খ সার্কেলের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ৬ জুন, শনিবার সকালে যাত্রীবাহী বাসে তল্লাসী চালিয়ে ৪০০ পিচ ইয়াবা সহ মিন্টু প্রামানিক(৪৬) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। এঘটনায় আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে। জানাযায়,৬জুন শনিবার সকাল গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর বগুড়া-খ সার্কেলের সদস্যা বগুড়া-নওগাঁ মহাসড়কের সান্তাহার হবির মোড় জেলা ট্রাক্টর শ্রমিক অফিসের সামনে যাত্রীবাহী একটি বাসে তল্লাসী চালিয় বাস যাত্রী মিন্টু প্রামানিককে ৪০০ পিচ ইয়াবা সহ গ্রেপ্তার করে। মিন্টু প্রামানিক আরজি নওগাঁ মধ্যপাড়া এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে। এঘটনায় সান্তাহার মাদকদ্রব্য সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল বাদী হয় আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছেন। আদমদীঘি থানার ভারপ্রাপ্ত অফিসার (ওসি) কামরুজ্জামান মিয়া মামলা দায়েরর বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক কারবারী মিন্টু প্রামানিককে পুলিশ স্কট পাটির মাধ্যমে আদালতে প্রেরন করা হয়েছে।