আজ-  ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২২শে জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» মৌলভীবাজারে ভুয়া এসপি পরিচয়ে প্রতারণা : প্রতারক গ্রেফতার «» শিক্ষকদের জীবনযাপন: বাস্তবতা, সংকট ও প্রত্যাশা «» মিঠাই কোর্ট রোড শাখাকে জরিমানা «» বৃটেনে কাউন্সিলরদের সাথে ক্যামডেন টাইগার্স স্পোর্টস ক্লাবের উন্মুক্ত আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠিত «» মৌলভীবাজারে তৈয়ব-তাহিরুন্নেছা ফাউন্ডেশনের ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত «» নওগাঁ জেলা পুলিশের মধ্যরাতের অভিযানে ৯০ কেজি গাঁজা উদ্ধার: দুই শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার «» আম কাঠাল আনারস ফলমূল মানে কোর্টবাজার «» রাজনগরে প্যানেল চেয়ারম্যান অপসারণের ষড়যন্ত্র : নিরপেক্ষ তদন্ত চান সদস্যরা «» দক্ষিণ সুরমার চন্ডিপুলে রিয়ার এডমিরাল মাহবুব আলী খাঁন চত্বর নামকরণের সাইনবোর্ড স্থাপন «» Government’s First 100 Days Show Promise, but Lack of Clear Roadmap

বগুড়া আদমদীঘিতে মাদক ব্যবসা ও বিভিন্ন মামলায় ৪ নারীসহ ১৩ আসামি গ্রেপ্তার

   (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী, নিয়মিত মামলা ও গ্রেপ্তারী পরোয়ানা মূলে ৪ নারীসহ ১৩ আসামিকে গ্রেপ্তার করেছে। গতকাল শনিবার (৬ জুন) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। জানা গেছে,  নিয়মিত মামলায় (মাদক মামলা) এজাহার নামীয় আসামী উপজেলার নসরতপুর কলেজপাড়ার সাগর হোসেনের ছেলে নয়ন হাসান (২২) কে ৫০ (পঞ্চাশ) গ্রাম গাঁজাসহ ও উপজেলার চাঁপাপুরের হাউসপুর দক্ষিণপাড়ার আনছার আলীর ছেলে নিয়মিত মামলার আসামী রায়হান আলী আলামিন (৩৫) এবং নওগাঁ সদর উপজেলার মধ্যপাড়া গ্রামের মৃত ইউসুফ আলী প্রামানিকের ছেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদ্প্তরের মামলার আসামী মিন্টু আলী প্রামানিক (২৭) কে চার শত পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে। এছাড়া আদমদীঘি থানা পুলিশ পৃথক আরেক অভিযান চালিয়ে জিআর সাধারণ মামলার গ্রেপ্তারি পরোয়ানা মূলে উপজেলার নসরতপুর ইউনিয়নের শাওইল লেকেরচারা গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে মিন্টু (৩৪), উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের অন্তাহার গ্রামের লোকমান আলী সরকারের ছেলে মাহবুব আলম পাপ্পু ওরফে পরাগ (৩৬), উপজেলার সান্তাহার পৌরসভা শহরের সাহেবপাড়া মহল্লার মৃত মোজাম্মেল হকের ছেলে আলমগীর হোসেন (৩৫), উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের আমবারিয়া গ্রামের প্রহল্লাদ বর্মনের ছেলে পাবন চন্দ্র বর্মন (৩১), উপজেলার সান্তাহার পৌরসভা শহরের রেলওয়ে ইয়ার্ড কলোনি মহল্লার মৃত আলম হোসেনের ছেলে শামীম হোসেন (৩৩) এবং উপজেলার সান্তাহার ইউনিয়নের উৎরাইল গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আলমগীর হোসেন, চাঁপাপুর ইউনিয়নের হরিণমারা গ্রামের রুবিয়া বেওয়া, ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কাল্লাগাড়ি গ্রামের চাঁদ মিয়ার স্ত্রী লায়লা আরজুমা মিলি, সান্তাহার পৌরসভা শহরের পাথরকুটা মহল্লার মানিক হোসেনের স্ত্রী জহুরা বেগম এবং  ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ছোট আখিড়া গ্রামের দেলবর রহমান প্রামানিকের স্ত্রী ফাতেমা বিবি (৪৪) কে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত-১৩ আসামীকে গতকাল শনিবার থানা পুলিশের নিরাপত্তা পার্টির মাধ্যমে বগুড়ার আদালতে পাঠানো হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া।