আজ-  ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২২শে জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» মৌলভীবাজারে ভুয়া এসপি পরিচয়ে প্রতারণা : প্রতারক গ্রেফতার «» শিক্ষকদের জীবনযাপন: বাস্তবতা, সংকট ও প্রত্যাশা «» মিঠাই কোর্ট রোড শাখাকে জরিমানা «» বৃটেনে কাউন্সিলরদের সাথে ক্যামডেন টাইগার্স স্পোর্টস ক্লাবের উন্মুক্ত আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠিত «» মৌলভীবাজারে তৈয়ব-তাহিরুন্নেছা ফাউন্ডেশনের ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত «» নওগাঁ জেলা পুলিশের মধ্যরাতের অভিযানে ৯০ কেজি গাঁজা উদ্ধার: দুই শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার «» আম কাঠাল আনারস ফলমূল মানে কোর্টবাজার «» রাজনগরে প্যানেল চেয়ারম্যান অপসারণের ষড়যন্ত্র : নিরপেক্ষ তদন্ত চান সদস্যরা «» দক্ষিণ সুরমার চন্ডিপুলে রিয়ার এডমিরাল মাহবুব আলী খাঁন চত্বর নামকরণের সাইনবোর্ড স্থাপন «» Government’s First 100 Days Show Promise, but Lack of Clear Roadmap

বগুড়া সান্তাহারে বহুল আলোচিত মাদকসম্রাঞ্জী শুটকি ইয়াবা সহ গ্রেপ্তার

  (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের বহুল আলোচিত মাদক সম্রাজ্ঞী শুটকিকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে সান্তাহার টাউন পুলিশ পরিদর্শক খোন্দকার ফরিদ হোসেন। রহিমা বেগম শুটকি (৫৮) সান্তাহার পৌর শহরের চা-বাগান সংলগ্ন শান্তি নগর মহল্লার মৃত আব্দুল হাইয়ের মেয়ে এবং কসাই নজরুল ইসলামের স্ত্রী। গ্রেপ্তারের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১০,০০০ টাকা জরিমানা এবং ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড অনাদয়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। গতকাল  (৫ মে) শুক্রবার সন্ধ্যায় সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির পরিদর্শক খোন্দকার ফরিদ হোসেন তাঁর সঙ্গীয় ফোর্সসহ শুটকির বাসা ঘেরাও করে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার বাসা তল্লাশি ইয়াবা উদ্ধার করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক সান্তাহার পৌর শহরের চা-বাগান মহল্লার কয়েক জন বলেন, বেশ কিছু দিন আগে চা-বাগান মহল্লা বাসী একত্রিত হয়ে মাদক সম্রাজ্ঞী এই শুটকিকে তার বাড়ীঘর ভেঙে দিয়ে বসত ভিটা থেকে উচ্ছেদ করে দিয়ে ছিলো। এখান থেকে কিছুদূর সরে গিয়ে নতুন করে আবার ব্যাবসা শুরু করে। তারা আরো বলে, শুটকিকে গ্রেপ্তার করায় আমরা মহল্লা বাসী অনেক খুশি। সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির নতুন পরিদর্শক যোগদান করার পর থেকে মাদকের দৌরাত্ম্য অনেকটাই কমে গেছে। এ বিষয়ে সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির পরিদর্শক খোন্দকার ফরিদ হোসেন বলেন, সান্তাহার পৌর এলাকার আলোচিত মাদক সম্রাজ্ঞী শুটকির নামে দেশের বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে শতাধিক মামলা বিদ্যমান। গোপন সংবাদ মাধ্যমে খবর পেয়ে আমি আমার সঙ্গীয় ফোর্সসহ শুটকির বাড়ী ঘেরাও করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তার বাড়ী তল্লাশি করে ইয়াবা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১০,০০০ টাকা জরিমানা এবং ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড অনাদয়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ###