আজ-  ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২২শে জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» মৌলভীবাজারে ভুয়া এসপি পরিচয়ে প্রতারণা : প্রতারক গ্রেফতার «» শিক্ষকদের জীবনযাপন: বাস্তবতা, সংকট ও প্রত্যাশা «» মিঠাই কোর্ট রোড শাখাকে জরিমানা «» বৃটেনে কাউন্সিলরদের সাথে ক্যামডেন টাইগার্স স্পোর্টস ক্লাবের উন্মুক্ত আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠিত «» মৌলভীবাজারে তৈয়ব-তাহিরুন্নেছা ফাউন্ডেশনের ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত «» নওগাঁ জেলা পুলিশের মধ্যরাতের অভিযানে ৯০ কেজি গাঁজা উদ্ধার: দুই শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার «» আম কাঠাল আনারস ফলমূল মানে কোর্টবাজার «» রাজনগরে প্যানেল চেয়ারম্যান অপসারণের ষড়যন্ত্র : নিরপেক্ষ তদন্ত চান সদস্যরা «» দক্ষিণ সুরমার চন্ডিপুলে রিয়ার এডমিরাল মাহবুব আলী খাঁন চত্বর নামকরণের সাইনবোর্ড স্থাপন «» Government’s First 100 Days Show Promise, but Lack of Clear Roadmap

সিলেটে কিশোরকে বলাৎকারের অভিযোগে বড়লেখার আব্দুস শুক্কুরসহ দুইজন আটক

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী : সিলেটে ১৫ বছর বয়সী এক কিশোরের সঙ্গে অনৈতিক আচরণ ও নির্যাতনের অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৯ মে ২০২৬ বিকেলে পূর্ব পরিচয় ও আত্মীয়তার সম্পর্কের সুযোগ নিয়ে এক ব্যক্তি কিশোরটিকে ঘুরতে যাওয়ার কথা বলে বাসা থেকে নিয়ে যান। পরে তাকে নগরীর এয়ারপোর্ট থানার পশ্চিম সুবিদবাজার এলাকার একটি বাসায় নিয়ে বলাৎকার করা হয় বলে অভিযোগ রয়েছে । সেখানে তাকে ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরবর্তীতে কিশোরটি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যদের কাছে ঘটনার বিষয়টি জানায়। 

বিষয়টি জানাজানি হলে ৫ জুন রাতে শাহজালাল উপশহরের এবিসি পয়েন্ট এলাকা থেকে স্থানীয় জনতার সহায়তায় অভিযুক্ত অভিযুক্ত ০১। আব্দুস শুক্কুর (৭৯), পিতা-মৃত ফয়জুর রহমান, সাং-সুজানগর, থানা-বড়লেখা, জেলা-মৌলভীবাজার, বর্তমানে-বাসা নং-০৫ (নীচতলা), হালিমা ভিলা, রোড নং-০৯, ব্লক-এ, শাহজালাল উপশহর, থানা-শাহপরাণ (রহঃ), সিলেট এবং ২। মোঃ খায়রুল ইসলাম প্রকাশ বাবলা (৩৫), পিতা-মৃত সোয়াইবুর রহমান, সাং-সুলতানপুর, ০৮নং ওয়ার্ড, ইউপি-সুলতানপুর, থানা-শাহপরাণ (রহঃ), সিলেট, বর্তমানে-ইলাশকান্দি রোড, আবিদ কটেজ, ৪৭/এ, খাস্তবীর, থানা-এয়ারপোর্ট, সিলেট’দ্বয়‘কে  আটক করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।

ভিকটিমের পিতার দায়ের করা অভিযোগের ভিত্তিতে এয়ারপোর্ট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ভিকটিমের পিতার দায়েরকৃত অভিযোগের ভিত্তিতে এয়ারপোর্ট থানার মামলা নং-০৩, তাং-০৬/০৬/২০২৬খ্রি. ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী) ২০২৫ অধ্যাদেশ ৯(৩) রুজু হয়েছে। আসামীদের‘কে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।