আজ-  ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২২শে জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» মৌলভীবাজারে ভুয়া এসপি পরিচয়ে প্রতারণা : প্রতারক গ্রেফতার «» শিক্ষকদের জীবনযাপন: বাস্তবতা, সংকট ও প্রত্যাশা «» মিঠাই কোর্ট রোড শাখাকে জরিমানা «» বৃটেনে কাউন্সিলরদের সাথে ক্যামডেন টাইগার্স স্পোর্টস ক্লাবের উন্মুক্ত আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠিত «» মৌলভীবাজারে তৈয়ব-তাহিরুন্নেছা ফাউন্ডেশনের ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত «» নওগাঁ জেলা পুলিশের মধ্যরাতের অভিযানে ৯০ কেজি গাঁজা উদ্ধার: দুই শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার «» আম কাঠাল আনারস ফলমূল মানে কোর্টবাজার «» রাজনগরে প্যানেল চেয়ারম্যান অপসারণের ষড়যন্ত্র : নিরপেক্ষ তদন্ত চান সদস্যরা «» দক্ষিণ সুরমার চন্ডিপুলে রিয়ার এডমিরাল মাহবুব আলী খাঁন চত্বর নামকরণের সাইনবোর্ড স্থাপন «» Government’s First 100 Days Show Promise, but Lack of Clear Roadmap

দক্ষিণ সুরমার চন্ডিপুলে রিয়ার এডমিরাল মাহবুব আলী খাঁন চত্বর নামকরণের সাইনবোর্ড স্থাপন

সালেহ আহমদ (স’লিপক):

সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমা উপজেলার চন্ডিপুল গোল চত্বরকে “রিয়ার এডমিরাল মাহবুব আলী খাঁন চত্বর” নামকরণ সম্বলিত একটি সাইনবোর্ড স্থাপন করেছে দক্ষিণ সুরমা রিয়ার এডমিরাল এম এ খাঁন চত্বর বাস্তবায়ন কমিটি।

শনিবার (৬ জুন) বিকেল সাড়ে ৫টায় উপজেলার চন্ডিপুল গোল চত্বরে সাইনবোর্ডটি স্থাপন করেন রিয়ার এডমিরাল এম এ খাঁন চত্বর বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ।

এসময় রিয়ার এডমিরাল মাহবুব আলী খাঁন চত্বর বাস্তবায়ন কমিটির আহবায়ক বিএনপি নেতা আব্দুল ওয়াহিদ, সদস্য সচিব আবু জাহিদ খান, যুগ্ম আহবায়ক সিনিয়র সাংবাদিক হাজী এম আহমদ আলী, আতাউর রহমান কাচা মিয়া, মহানগর বিএনপি নেতা আবুল কালাম, রিয়ার এডমিরাল মাহবুব আলী খাঁন চত্বর বাস্তবায়ন কমিটির সদস্য খসরুজ্জামান, রুবেল আহমদ, লায়েক আহমদ, মোঃ বদরুল ইসলাম, সাহাব উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

সাইনবোর্ড স্থাপন শেষে বক্তারা অবিলম্বে রিয়ার এডমিরাল মাহবুব আলী খাঁন চত্বরটি আধুনিকায়ন এবং সরকারের গৃহীত প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে একটি দৃষ্টিনন্দন চত্বরে রূপান্তরিত করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি অনুরোধ জানান।