আজ-  ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» রাজনগরে প্যানেল চেয়ারম্যান অপসারণের ষড়যন্ত্র : নিরপেক্ষ তদন্ত চান সদস্যরা «» দক্ষিণ সুরমার চন্ডিপুলে রিয়ার এডমিরাল মাহবুব আলী খাঁন চত্বর নামকরণের সাইনবোর্ড স্থাপন «» Government’s First 100 Days Show Promise, but Lack of Clear Roadmap «» মাওলানা আব্দুল মোছাব্বির রহ. এর ঈসালে সাওয়াব উপলক্ষ্যে তালামীযে ইসলামিয়া সিলেট সরকারি আলিয়া মাদরাসার দুআ মাহফিল «» শিক্ষকদের জীবনযাপন: বাস্তবতা, সংকট ও প্রত্যাশা বশির আহমদ «» ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর পক্ষ থেকে শুভেচ্ছা! «» বগুড়া সান্তাহারে বহুল আলোচিত মাদকসম্রাঞ্জী শুটকি ইয়াবা সহ গ্রেপ্তার «» বগুড়া আদমদীঘিতে মাদক ব্যবসা ও বিভিন্ন মামলায় ৪ নারীসহ ১৩ আসামি গ্রেপ্তার «» আদমদীঘিতে ৪শত পিচ ইয়াবা সহ মাদক কারবারি গ্রেপ্তার «» কমলগঞ্জে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

রাজনগরে প্যানেল চেয়ারম্যান অপসারণের ষড়যন্ত্র : নিরপেক্ষ তদন্ত চান সদস্যরা


মশাহিদ আহমদ, মৌলভীবাজার : মৌলভীবাজারের রাজনগর উপজেলার ০৬নং টেংরা ইউনিয়ন পরিষদে বর্তমান প্যানেল চেয়ারম্যান রামদুলারী নুনিয়াকে অপসারণের পায়তারা চলছে বলে অভিযোগ করেছেন ইউপি সদস্যগণ। মিথ্যা আর্থিক অনিয়মের অভিযোগ তুলে তাকে সরিয়ে অন্য সদস্যকে দায়িত্ব দিতে প্রভাবশালী মহল চাপ দিচ্ছে বলে দাবি তাদের। আজ ৭ জুন সকালে ইউপি সদস্যবৃন্দ মৌলভীবাজার জেলা প্রশাসক, বরাবর- ১নং ওয়ার্ড সদস্য মো: পাবলু মিয়া, ২নং ওয়ার্ড সদস্য সত্য নারায়ন নাইড়ু, ৫নং ওয়ার্ড সদস্য বাবুল পাশী, ৮নং ওয়ার্ড সদস্য মো: সানুর মিয়া, ৬নং ওয়ার্ড সদস্য মো: মশাহিদ মিয়া, ৪,৫ ও ৬নং ওয়ার্ড মহিলা সদস্য আমিরুন বেগম, ৭,৮ ও ৯ নং- মহিলা সদস্য মিন্টু রানী সেন, লিখিত আবেদন জমা দিয়েছেন। আবেদনে তারা উল্লেখ করেন, রামদুলারী নুনিয়া একজন শিক্ষিত, সৎ ও সনাতনী মহিলা। ইউপি নির্বাচনের পর থেকে তিনি সকল সদস্যের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে ইউনিয়নের কার্যক্রম পরিচালনা করছেন। অভিযোগে বলা হয়, প্যানেল চেয়ারম্যান-০২ মোঃ মতিন মিয়া বিগত দিন থেকে রামদুলারী নুনিয়ার সাথে অকারণে ষড়যন্ত ও ঝগড়ায়-লিপ্ত হয়ে আসছেন। সকল সদস্যবৃন্দের দাবী রামদুলারী নুনিয়ার বিরুদ্ধে আনা অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ পুনঃতদন্ত করতে হবে। তদন্তে তিনি দোষী প্রমাণ হলে আইনানুগ ব্যবস্থা, আর নির্দোষ প্রমাণ হলে তাকেই দায়িত্বে বহাল রাখতে হবে। অন্য কোনো ইউপি সদস্যকে দায়িত্ব দিলে তারা স্বপদ থেকে অব্যাহতি নেবেন বলে আবেদনে উল্লেখ করেন। আবেদনের অনুলিপি বিভাগীয় কমিশনার সিলেট, স্থানীয় সরকার পরিচালক, সিলেট, উপজেলা নির্বাহী অফিসার রাজনগর, মৌলভীবাজার প্রেসক্লাব, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব ও রাজনগর প্রেসক্লাবে পাঠানো হয়েছে।এ বিষয়ে জানতে চাইলে একাধিক নিরপেক্ষ লোকজন জানান- “জনপ্রতিনিধিদের মধ্যে দ্বন্দ্বের নামে একজন নারী প্যানেল চেয়ারম্যানকে হয়রানি ও অপসারণের চেষ্টা দুঃখজনক। সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন করে ইউনিয়ন পরিষদের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।